শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬
 শিরোনাম
২০২৭ সালে ঈদের ছুটি কত দিন, সম্ভাব্য তারিখ ঘোষণা পোশাক খাতে অস্থিরতার অভিযোগে ১০০ ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের উদ্যোগ আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ক্রিস্টিয়ানো রোনালদো তাহসিফ হত্যা: ঘটনার রাতের বর্ণনা দিলেন রিমান্ডে থাকা দীপ এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন, জামায়াতের সঙ্গে জোট নিয়ে অসন্তোষ অধ্যক্ষের পদত্যাগ দাবিতে মধ্যরাতে সড়কে ছাত্রীরা, নতুন কর্মসূচি ঘোষণা সরকারি কর্মচারীদের বেতন-ভাতা পর্যালোচনায় ছয় সদস্যের কমিটি ভারতীয় ভিসায় নতুন শর্ত, আবেদনপত্রের সঙ্গে দিতে হবে অঙ্গীকারনামা বাংলাদেশের মানুষের কাছে ক্ষমা চাইলেন ভারতীয় সাংবাদিক ময়ূখ হরমুজ প্রণালি দিয়ে চার দেশের জাহাজ চলাচলে ছাড় দিল ইরান

পাকিস্তানে বোমা হামলা, সাবেক সিনেটরসহ নিহত ৫

পাকিস্তানে বোমা হামলা, সাবেক সিনেটরসহ নিহত ৫

পাকিস্তানের উত্তরাঞ্চলে বোমা হামলায় সাবেক সিনেটরসহ পাঁচজন নিহত হয়েছেন। বুধবার (৩ জুলাই) এই হামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। খবর রয়টার্সের।

পুলিশ কর্মকর্তা বাখ মুনির বলেছেন, আফগানিস্তানের সীমান্তবর্তী বাজুর উপজাতীয় জেলায় নির্বাচনি প্রচারণা চালাচ্ছিলেন সিনেটর হিদায়েতুল্লাহ। এসময় তার গাড়িটিকে লক্ষ্য করে রিমোট কন্ট্রোল বোমা ব্লাস্ট করা হয়।

আনোয়ারুল হক নামের আরেক পুলিশ জানিয়েছেন, বোমাটি হাতে তৈরি বিস্ফোরক যন্ত্র ছিল।

এই হামলার সঙ্গে কোনো প্রকার সংশ্লিষ্টতার কথা অস্বীকার করেছে দ্য পাকিস্তানন তালিবান বা তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি)। দলটি ইসলামপন্থি ও সাম্প্রদায়িক জঙ্গিদের একটি শাখা।

আফগানিস্তানের সীমান্তবর্তী বেশ কয়েকটি উপজাতীয় জেলাগুলোর মধ্যে একটি বাজুর। আইনের শাসনের বর্হিভূত এই অঞ্চলটি দীর্ঘদিন ধরে ইসলামপন্থি জঙ্গিদের জন্য নিরাপদ আশ্রয়স্থল। এখানকার জঙ্গিরা সীমান্তের উভয় পাশেই হামলা করে থাকে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটি বিবৃতিতে এই ঘটনার নিন্দা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ।