সোমবার, নভেম্বর ২, ২০২৬
 শিরোনাম
আগামী ৩ নভেম্বর সোলার এক্সপো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী চার দিনের জন্য বন্ধ হচ্ছে এলএনজি টার্মিনাল, কমবে দেশজুড়ে গ্যাসের সরবরাহ খারাপ ফল করা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর জবাবদিহি নিশ্চিতের নির্দেশ শিক্ষামন্ত্রীর পোশাকশ্রমিকদের আন্দোলন নিয়ে জরুরি বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানে নরওয়ের সহযোগিতা চাইলেন স্পিকার ছাত্রজীবনের রাজনৈতিক পরিচয় যেন কর্মজীবনে প্রভাব না ফেলে: স্বরাষ্ট্রমন্ত্রী হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১ হাজার ৪১৭ জন, মৃত্যু আরও ২ জনের আগামী গ্রীষ্মে লোডশেডিং কিছুটা কমানো সম্ভব হবে: বিদ্যুৎমন্ত্রী শ্রমিক আন্দোলনের জেরে আশুলিয়ার ৫০টির বেশি কারখানায় ছুটি ঘোষণা গার্মেন্টসকর্মীর পরিচয়ে আন্দোলনে নেমেছে আওয়ামী লীগ-ছাত্রলীগ

নাসির-চমক কে কার কততম?

নাসির-চমক কে কার কততম?

ছোটপর্দার অভিনেত্রী রুকাইয়া জাহান চমক সম্প্রতি বিয়ে করেছেন।  ছোট আয়োজনে মাত্র ৯ টাকা কাবিন ও ৯০০ টাকার শাড়িতে মাদ্রাসায় বিয়ে করে সবাইকে চমকই দেখিয়েছেন অভিনেত্রী।  তবে ব্যবসায়ী আজমান নাসিরকে বিয়ে করার কারণে সামাজিক মাধ্যমে আলোচনা-সমালোচনার নানা ডালপালা গজাতে থাকে নেটিজেনদের মধ্যে।

গত ১৭ জুন ফেসবুকে লাল পোশাকে আংটিবদলের ছবি পোস্ট করেন অভিনেত্রী। এরপর গত ২১ জুন হবু স্বামীর সঙ্গে দুটি ছবি প্রকাশ করে লেখেন, ‘তাহার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ।’

ফেসবুক পোস্টে চমক জানান, অর্থ কখনো দাম্পত্য জীবনের ভিত্তি হতে পারে না। তাদের ভালোবাসা কিংবা একসঙ্গে থাকার হিসাবটা টাকা দিয়ে কখনো পরিমাপ করা যাবে না।

কিন্তু এ কেমন ভালোবাসা, শেষ পর্যন্ত বিবাহিত পুরুষের তৃতীয় স্ত্রী হলেন চমক। ভালোবাসার দিক দিয়েও কি জিততে পেরেছেন অভিনেত্রী, এমন প্রশ্ন এখন নেটিজেনদের মনে।

জানা গেছে, ২০০৮ সালের ১০ জুন নাসির প্রথম বিয়ে করেন সামান্তা ইসলামকে। ২০১১ সালে তাদের সংসারে আসে একটি কন্যা সন্তান। এরপর ২০২০ সালে তাদের বিবাহিত জীবনের বিচ্ছেদ ঘটে।

২০১৮ সালে লামিয়া ফারহিনকে বিয়ে করেন নাসির। ২০২০ সালে তাদের সংসারেও একটি কন্যা সন্তান জন্ম নেয়। তারপর গত বছর বিচ্ছেদের পথে হাঁটেন নাসির।

এ দুই বিয়ের পর এ বছর চমককে তৃতীয় বিয়ে করেন নাসির। একে একে তিন বিয়ে করায় বিচলিত চমক ভক্তরা।

২০১৭ সালে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৭’ প্রতিযোগিতায় দ্বিতীয় রানারআপ নির্বাচিত হয়ে শোবিজে পা রাখেন চমক। এমবিবিএস পরীক্ষা শেষ করে নাটক ও সিরিজে অভিনয় শুরু করেন। চমকের উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘অসমাপ্ত’, ‘ভাইরাল হাজব্যান্ড’,  ‘হাউস নং ৯৬’, ‘মহানগর’, স্বামী নাসিরের সঙ্গে ‘দ্য লাস্ট হানিমুন’ ইত্যাদি।