শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬
 শিরোনাম
২০২৭ সালে ঈদের ছুটি কত দিন, সম্ভাব্য তারিখ ঘোষণা পোশাক খাতে অস্থিরতার অভিযোগে ১০০ ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের উদ্যোগ আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ক্রিস্টিয়ানো রোনালদো তাহসিফ হত্যা: ঘটনার রাতের বর্ণনা দিলেন রিমান্ডে থাকা দীপ এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন, জামায়াতের সঙ্গে জোট নিয়ে অসন্তোষ অধ্যক্ষের পদত্যাগ দাবিতে মধ্যরাতে সড়কে ছাত্রীরা, নতুন কর্মসূচি ঘোষণা সরকারি কর্মচারীদের বেতন-ভাতা পর্যালোচনায় ছয় সদস্যের কমিটি ভারতীয় ভিসায় নতুন শর্ত, আবেদনপত্রের সঙ্গে দিতে হবে অঙ্গীকারনামা বাংলাদেশের মানুষের কাছে ক্ষমা চাইলেন ভারতীয় সাংবাদিক ময়ূখ হরমুজ প্রণালি দিয়ে চার দেশের জাহাজ চলাচলে ছাড় দিল ইরান

নরসিংদীতে কারখানায় বিস্ফোরণ, দগ্ধ ৬

নরসিংদীতে কারখানায় বিস্ফোরণ, দগ্ধ ৬

নরসিংদীর বেলাবোতে বিটুমিন তেল উৎপাদনকারী একটি কারখানায় বিস্ফোরণ হয়েছে। এতে ৬ জন দগ্ধ হয়েছেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

শুক্রবার বিকাল ৪টার দিকে নরসিংদীর বেলাবো উপজেলার দুলালকান্দি এলাকায় চায়না ইন্টারন্যাশনাল ট্রেডিং কো. লি.  কারখানাটিতে এ ঘটনা ঘটে।

কারখানার কর্মকর্তা সাজ্জাত হোসেন সৌরভ জানিয়েছেন, কারখানাটিতে বিটুমিন তৈরি করা হয়। শুক্রবার কারখানার বয়লার থেকে এক জাতীয় পাউডার বের করা হয়। ধারনা করা হচ্ছে ওই পাউডারগুলো দাহ্য পদার্থ। কারখানাটিতে ভারি মেশিনারি সরানোর জন্য শুক্রবার বিকালে একটি ক্রেন বসানো হচ্ছিল। ক্রেনটি বসানোর জন্য ওয়েল্ডিং মেশিন দিয়ে ঝালাই করার সময় আগুনের একটি ফুলকি থেকে আগুন লাগে। পরে তা বয়লারে লাগে। ওই সময় কারখানার বয়লারের সামনে থাকা ৬ শ্রমিক আগুনে দগ্ধ হয়। তাদের মধ্যে মাসুদ নামে একজনের অবস্থা গুরুত্বর বলে জানিয়েছেন চিকিৎসক।

বেলাবো থানার ওসি আজিজুর রহমান জানিয়েছেন, বিস্ফোরণের পর কারখানা কর্তৃপক্ষ নিজ উদ্যোগে আহতদের ঢাকায় নিয়ে যায়। পরে রাতে আমরা বিষয়টি জানেতে পেরেছি।