শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬
 শিরোনাম
২০২৭ সালে ঈদের ছুটি কত দিন, সম্ভাব্য তারিখ ঘোষণা পোশাক খাতে অস্থিরতার অভিযোগে ১০০ ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের উদ্যোগ আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ক্রিস্টিয়ানো রোনালদো তাহসিফ হত্যা: ঘটনার রাতের বর্ণনা দিলেন রিমান্ডে থাকা দীপ এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন, জামায়াতের সঙ্গে জোট নিয়ে অসন্তোষ অধ্যক্ষের পদত্যাগ দাবিতে মধ্যরাতে সড়কে ছাত্রীরা, নতুন কর্মসূচি ঘোষণা সরকারি কর্মচারীদের বেতন-ভাতা পর্যালোচনায় ছয় সদস্যের কমিটি ভারতীয় ভিসায় নতুন শর্ত, আবেদনপত্রের সঙ্গে দিতে হবে অঙ্গীকারনামা বাংলাদেশের মানুষের কাছে ক্ষমা চাইলেন ভারতীয় সাংবাদিক ময়ূখ হরমুজ প্রণালি দিয়ে চার দেশের জাহাজ চলাচলে ছাড় দিল ইরান

রোহিত-কোহলির জার্সি অবসরে যাচ্ছে!

রোহিত-কোহলির জার্সি অবসরে যাচ্ছে!

দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ ঘরে তুলেছে ভারত। কেটেছে ভারতের দীর্ঘ দিনের শিরোপা খরা। ১১ বছর পর কোনো আইসিসি ট্রফি জিতল ভারত, টি-টোয়েন্টিতে যা ১৭ বছর পর। ভারতের শিরোপা খরা কাটিয়ে টি-টোয়েন্টি ক্রিকেটকে বিদায় বলে দিয়েছেন অধিনায়ক রোহিত শর্মা ও তারকা ক্রিকেটার বিরাট কোহলি। দলের এই দুই ক্রিকেটারের অর্জনকে স্মরণীয় করে রাখতে এবার এই দুই ক্রিকেটারের জার্সিকেও অবসরে পাঠানোর দাবি উঠেছে। বিসিসিআইয়ের কাছে এমন দাবি করেছেন দেশটির সাবেক ক্রিকেটার সুরেশ রায়না।

ভারতকে বিশ্বকাপ জেতাতে অন্যতম ভূমিকা রেখেছেন রোহিত ও কোহলি। ৮ ম্যাচে বিশ্বকাপে রোহিতের রান ২৫৭। যা টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ। অন্যদিকে টুর্নামেন্টে ভালো না করলেও ফাইনালে ব্যাট হাতে দলকে নেতৃত্ব দিয়েছেন কোহলি। ফাইনাল ম্যাচে ৫৯ বলে ৭৬ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন কোহলি। তাছাড়া দীর্ঘ ক্যারিয়ারে ভারতের বহু জয়ে ভূমিকা তো আছেই।

সব মিলিয়ে তাই এই দুই ক্রিকেটারকে স্মরণীয় করে রাখতে সম্মানসূচক কোহলির জার্সি নাম্বার ১৮ ও রোহিতের জার্সি নাম্বার ৪৫-কে স্থায়ীভাবে তুলে রাখার আহ্বান জানিয়েছেন রায়না। এক্ষেত্রে ভারতকে তিনটি শিরোপা জেতানো ধোনির ৭ নম্বর জার্সিকে অবসরে পাঠানোর বিষয়টিও টেনে এনেছেন তিনি।

বিসিসিআইয়ের কাছে অনুরোধ জানিয়ে রায়না বলেন, ‘আমি বিসিসিআইকে অনুরোধ করছি ১৮ এবং ৪৫ নম্বর জার্সিগুলো ছেড়ে দিতে। তাদের একটি বিশেষ ব্যবস্থা থাকা দরকার যেখানে তারা এই জার্সি নম্বরগুলি সংরক্ষণ করে রাখে। ৭ নম্বর জার্সি ইতিমধ্যেই অবসরপ্রাপ্ত। কাজেই ১৮ এবং ৪৫ এর জন্যও একই কাজ করা উচিত। যে সংখ্যাটি দেখে প্রতিটি তরুণ ক্রিকেটার অনুপ্রাণিত হবে।’

রায়না আরও বলেন, ‘১৮ এবং ৪৫ জার্সির মানুষ দুটি এমন পরিস্থিতি থেকে ভারতকে বহুবার জিতেয়েছে যে ভবিষ্যতে যেই দলে আসুক, তাদের কেবল এই সংখ্যাগুলি দেখে অনুপ্রাণিত বোধ করা উচিত।’

রোহিত তার টি-টোয়েন্টি ক্যারিয়ার শেষ করেছেন রেকর্ড ৪ হাজার ২৩১ রান করে। এর ঠিক পরেই অবস্থান কোহলির। তার রান ৪ হাজার ১৮৮। এই দু’জনের পর ভারতের টি-টোয়েন্টি জার্সিকে বিদায় বলে দিয়েছেন তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা।