শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬
 শিরোনাম
২০২৭ সালে ঈদের ছুটি কত দিন, সম্ভাব্য তারিখ ঘোষণা পোশাক খাতে অস্থিরতার অভিযোগে ১০০ ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের উদ্যোগ আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ক্রিস্টিয়ানো রোনালদো তাহসিফ হত্যা: ঘটনার রাতের বর্ণনা দিলেন রিমান্ডে থাকা দীপ এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন, জামায়াতের সঙ্গে জোট নিয়ে অসন্তোষ অধ্যক্ষের পদত্যাগ দাবিতে মধ্যরাতে সড়কে ছাত্রীরা, নতুন কর্মসূচি ঘোষণা সরকারি কর্মচারীদের বেতন-ভাতা পর্যালোচনায় ছয় সদস্যের কমিটি ভারতীয় ভিসায় নতুন শর্ত, আবেদনপত্রের সঙ্গে দিতে হবে অঙ্গীকারনামা বাংলাদেশের মানুষের কাছে ক্ষমা চাইলেন ভারতীয় সাংবাদিক ময়ূখ হরমুজ প্রণালি দিয়ে চার দেশের জাহাজ চলাচলে ছাড় দিল ইরান

এশিয়া কাপ সেমিফাইনাল, আজ মুখোমুখি বাংলাদেশ-ভারত

এশিয়া কাপ সেমিফাইনাল, আজ মুখোমুখি বাংলাদেশ-ভারত

চলমান নারী এশিয়া কাপের প্রথম সেমি ফাইনাল মাঠে গড়াবে আজ। যেখানে ভারত নারী দলের মুখোমুখি হবে বাংলাদেশ নারী দল। আসরের হট ফেভারিটদের হারিয়ে ফাইয়ানলের টিকিট পেতে বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে টাইগ্রেসদের সামনে।

শুক্রবার শ্রীলঙ্কার ডাম্বুলায় ভারতের বিপক্ষে মাঠে নামবে নিগার সুলতানা জ্যোতির দল। বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় শুরু হবে ম্যাচটি।

গ্রুপ পর্বে তিনটি ম্যাচের সবকটিতে জিতে ‘এ’ গ্রুপে চ্যাম্পিয়ন হয়ে সেমিতে পা রাখে ভারত। অন্যদিকে ‘বি’ গ্রুপের রানার্স আপ হিসেবে সেমির টিকিট পেয়েছে বাংলাদেশ। পূর্ব নির্ধারিত নিয়ম অনুযায়ী এক গ্রুপের চ্যাম্পিয়ন দল খেলবে অপর গ্রুপের রানারআপের বিপক্ষে। তাই প্রতিপক্ষ হিসেবে ভারতকেই পেয়েছে বাংলাদেশ।

এশিয়া কাপের ৯ আসরের মাঝে ৮ বারই চ্যাম্পিয়ন হয়েছে ভারত। হারমানপ্রীত কৌরের দল চলতি বছরেই বাংলাদেশকে ঘরের মাঠে হোয়াইটওয়াশের লজ্জা দিয়েছিল। সে বিবেচনায় বাংলাদেশের সামনে বড় বাধা ভারত।

বাংলাদেশ স্কোয়াড

নিগার সুলতানা (অধিনায়ক), নাহিদা আক্তার, দিলারা আক্তার, ইসমা তানজিম, জাহানারা আলম, মারুফা আক্তার, মুর্শিদা খাতুন, রাবেয়া খান, রিতু মণি, রুবাইয়া হায়দার, রুমানা আহমেদ, সাবিকুন্নাহার জেসমিন, শরিফা খাতুন, স্বর্ণা আক্তার ও সুলতানা খাতুন।

ভারত স্কোয়াড

হারমানপ্রীত কৌর (অধিনায়ক), স্মৃতি মান্দানা, উমায়া শেঠি, রিকা ঘোষ, দেয়ালান হেমলতা, তানুজা কানৌর, অরুন্ধুতি রেড্ডি, রেনুকা সিং, জেমিমা রদ্রিগেজ, সজীবন সানজানা, শেফালি ভার্মা, দীপ্তি শর্মা, আশা সুবহানা, পূজা ভাস্কর ও রাদা যাদব।