শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬
 শিরোনাম
২০২৭ সালে ঈদের ছুটি কত দিন, সম্ভাব্য তারিখ ঘোষণা পোশাক খাতে অস্থিরতার অভিযোগে ১০০ ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের উদ্যোগ আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ক্রিস্টিয়ানো রোনালদো তাহসিফ হত্যা: ঘটনার রাতের বর্ণনা দিলেন রিমান্ডে থাকা দীপ এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন, জামায়াতের সঙ্গে জোট নিয়ে অসন্তোষ অধ্যক্ষের পদত্যাগ দাবিতে মধ্যরাতে সড়কে ছাত্রীরা, নতুন কর্মসূচি ঘোষণা সরকারি কর্মচারীদের বেতন-ভাতা পর্যালোচনায় ছয় সদস্যের কমিটি ভারতীয় ভিসায় নতুন শর্ত, আবেদনপত্রের সঙ্গে দিতে হবে অঙ্গীকারনামা বাংলাদেশের মানুষের কাছে ক্ষমা চাইলেন ভারতীয় সাংবাদিক ময়ূখ হরমুজ প্রণালি দিয়ে চার দেশের জাহাজ চলাচলে ছাড় দিল ইরান

রাজধানীতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি, হতে পারে সারাদেশে

রাজধানীতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি, হতে পারে সারাদেশে

কয়েকদিন ধরে রোদ উঠলেই শরীর পুরে যাচ্ছে। গরমের পর রাজধানীতে মঙ্গলবার সকালে গুঁড়িগুঁড়ি বৃষ্টি হয়েছে। ফলে কিছুটা স্বস্তি নেমে এসেছে নগরজীবনে। 

ভোর থেকে ঢাকার আকাশ মেঘলা থাকলেও সকাল সাড়ে ৭টার দিকে বিভিন্ন স্থানে শুরু হয় গুঁড়িগুঁড়ি বৃষ্টি।  তবে বৃষ্টিতে স্বস্তি মিললেও ভোগান্তিতে পড়েছেন জীবিকার জন্য ঘরের বাইরে বের হওয়া রাজধানীবাসী।

রাজধানীর রামপুরা, মালিবাগ, হাতিরঝিল, বনানী, বারিধারা এলাকার পথঘাট দেখেও সোমবার রাতে বৃষ্টির বার্তা মিলেছে। এতে আগের দিনের তুলনায় তাপমাত্রা কিছুটা কমায় রাতের আবহাওয়া ছিল স্বস্তিদায়ক।  সোমবার রাতে দেওয়া আবহাওয়ার সবশেষ পূর্বাভাসে বলা হয়েছে, মঙ্গলবার রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে।