শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬
 শিরোনাম
২০২৭ সালে ঈদের ছুটি কত দিন, সম্ভাব্য তারিখ ঘোষণা পোশাক খাতে অস্থিরতার অভিযোগে ১০০ ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের উদ্যোগ আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ক্রিস্টিয়ানো রোনালদো তাহসিফ হত্যা: ঘটনার রাতের বর্ণনা দিলেন রিমান্ডে থাকা দীপ এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন, জামায়াতের সঙ্গে জোট নিয়ে অসন্তোষ অধ্যক্ষের পদত্যাগ দাবিতে মধ্যরাতে সড়কে ছাত্রীরা, নতুন কর্মসূচি ঘোষণা সরকারি কর্মচারীদের বেতন-ভাতা পর্যালোচনায় ছয় সদস্যের কমিটি ভারতীয় ভিসায় নতুন শর্ত, আবেদনপত্রের সঙ্গে দিতে হবে অঙ্গীকারনামা বাংলাদেশের মানুষের কাছে ক্ষমা চাইলেন ভারতীয় সাংবাদিক ময়ূখ হরমুজ প্রণালি দিয়ে চার দেশের জাহাজ চলাচলে ছাড় দিল ইরান

ভাসানী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের তালা ভেঙে ক্যাম্পাসে ঢুকে শিক্ষার্থীদের বিক্ষোভ

ভাসানী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের তালা ভেঙে ক্যাম্পাসে ঢুকে শিক্ষার্থীদের বিক্ষোভ

টাঙ্গাইলে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের তালা ভেঙে ক্যাম্পাসে প্রবেশ করে বিক্ষোভ করেছেন। শনিবার বিকেলে তাঁরা মিছিল করেন। এ ছাড়া শিক্ষার্থীরা হলগুলো খুলে দেওয়ার দাবিতে প্রক্টরকে স্মারকলিপি দিয়েছেন।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে টাঙ্গাইল শহর ও ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে বিক্ষোভ সমাবেশ শেষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শহরতলির সন্তোষে অবস্থিত তাঁদের ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করেন। এ সময় প্রধান ফটক তালাবদ্ধ ছিল। পরে শিক্ষার্থীরা ফটকের সামনেই বিভিন্ন লেখাসংবলিত প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ফটকের তালা ভেঙে ক্যাম্পাসে প্রবেশ করেন। তাঁরা আবাসিক হলগুলোর তালা খুলে দেওয়ার দাবি জানিয়ে বিক্ষোভ শুরু করেন। এ দাবিতে তাঁরা প্রক্টরকে স্মারকলিপি দেন।

 

এ প্রসঙ্গে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. ফরহাদ হোসেনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘এ বিষয়ে ফোনে কোনো মন্তব্য করব না।’