শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬
 শিরোনাম
২০২৭ সালে ঈদের ছুটি কত দিন, সম্ভাব্য তারিখ ঘোষণা পোশাক খাতে অস্থিরতার অভিযোগে ১০০ ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের উদ্যোগ আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ক্রিস্টিয়ানো রোনালদো তাহসিফ হত্যা: ঘটনার রাতের বর্ণনা দিলেন রিমান্ডে থাকা দীপ এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন, জামায়াতের সঙ্গে জোট নিয়ে অসন্তোষ অধ্যক্ষের পদত্যাগ দাবিতে মধ্যরাতে সড়কে ছাত্রীরা, নতুন কর্মসূচি ঘোষণা সরকারি কর্মচারীদের বেতন-ভাতা পর্যালোচনায় ছয় সদস্যের কমিটি ভারতীয় ভিসায় নতুন শর্ত, আবেদনপত্রের সঙ্গে দিতে হবে অঙ্গীকারনামা বাংলাদেশের মানুষের কাছে ক্ষমা চাইলেন ভারতীয় সাংবাদিক ময়ূখ হরমুজ প্রণালি দিয়ে চার দেশের জাহাজ চলাচলে ছাড় দিল ইরান

মাদারীপুরে ৩ এইচএসসি পরীক্ষার্থীর জামিন

মাদারীপুরে ৩ এইচএসসি পরীক্ষার্থীর জামিন

পুলিশের দায়ের করা মামলায় তিন এইচএসসি পরীক্ষার্থীর জামিন দিয়েছেন আদালত। শনিবার বেলা ১১টার দিকে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. সাজিদুল হাসান চৌধুরী তাদের জামিন দেন।

 

জামিনে মুক্তি পাওয়া তিন পরীক্ষার্থী হলো- মাদারীপুর পৌরসভার সরদার কলোনী এলাকার মনির কাজীর ছেলে তানভীর কাজী (১৮), সদর উপজেলার পশ্চিম রঘুরামপুর গ্রামের নুর মোহাম্মদ সরদারের ছেলে নুর আলম সরদার (১৮) ও একই উপজেলার চর গোবিন্দপুর গ্রামের মজিবর শিকদারের ছেলে নজরুল ইসলাম শিকদার (১৮)। রাব্বি ও নূর আলম খোয়াজপুর সৈয়দ আবুল হোসেন কলেজ এবং তানভীর মাদারীপুর টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থী।

 

জানা গেছে, গত ১৮ ও ১৯ জুলাই কোটা সংস্কারের দাবিতে আন্দোলনে ঢুকে মাদারীপুরে বেশ কিছু সরকারি স্থাপনায় হামলা ও ভাংচুর করে নাশকতাকারীরা। এ সময় লঞ্চঘাট এলাকার পুলিশ ফাঁড়িতে আগুন ও মোস্তফাপুরের ট্রাফিক পুলিশ বক্স ভাংচুর করে দুর্বৃত্তরা। বাঁধা দিতে গেলে আন্দোলনকারী, ছাত্রলীগ ও পুলিশের সঙ্গে ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে বেশ কয়েকজন পুলিশসহ আহত হয় শতাধিক।