শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬
 শিরোনাম
২০২৭ সালে ঈদের ছুটি কত দিন, সম্ভাব্য তারিখ ঘোষণা পোশাক খাতে অস্থিরতার অভিযোগে ১০০ ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের উদ্যোগ আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ক্রিস্টিয়ানো রোনালদো তাহসিফ হত্যা: ঘটনার রাতের বর্ণনা দিলেন রিমান্ডে থাকা দীপ এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন, জামায়াতের সঙ্গে জোট নিয়ে অসন্তোষ অধ্যক্ষের পদত্যাগ দাবিতে মধ্যরাতে সড়কে ছাত্রীরা, নতুন কর্মসূচি ঘোষণা সরকারি কর্মচারীদের বেতন-ভাতা পর্যালোচনায় ছয় সদস্যের কমিটি ভারতীয় ভিসায় নতুন শর্ত, আবেদনপত্রের সঙ্গে দিতে হবে অঙ্গীকারনামা বাংলাদেশের মানুষের কাছে ক্ষমা চাইলেন ভারতীয় সাংবাদিক ময়ূখ হরমুজ প্রণালি দিয়ে চার দেশের জাহাজ চলাচলে ছাড় দিল ইরান

কানাডায় ডুবলো সাকিবের দল

কানাডায় ডুবলো সাকিবের দল

কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি টুর্নামেন্টে ব্রাম্পটন ওলভসের কাছে ৮ উইকেটে হেরেছে বাংলা টাইগার্স মিসিসাগা। দলের হয়ে এদিন ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন টাইগার পেসার শরিফুল ইসলাম। যদিও নিজের মূল দায়িত্ব বোলিংয়ে তিনি বেশ খরুচে ছিলেন। এ ছাড়া এদিনও সাকিব আল হাসান ব্যাট হাতে রান পাননি, আবার সাহস দেখাননি বল হাতে নেওয়ার।

ম্যাচে আগে ব্যাট করতে নেমে বাংলা টাইগার্স অলআউট হয়েছে মাত্র ৭৯ রানে। ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন সাকিব, চারে নেমে ৬ বলে ৪ রানের ইনিংস খেলে বিদায় নেন এই অভিজ্ঞ ক্রিকেটার। দলের দুই ওপেনার হজরতউল্লাহ জাজাই এবং রহমানউল্লাহ গুরবাজ ডাক মেরে সাজঘরে ফিরে যান। দুই অঙ্কের রান ছুঁতে পেরেছেন কেবল ৩ জন। ১৭ বলে ১৯ রানের ইনিংস খেলেন ইফতিখার আহমেদ। ফলে ১৩ ওভার শেষে মাত্র ৭৯ রানেই থেমেছে বাংলা টাইগার্সের ইনিংস।

ছোট পুঁজির বিপক্ষে জবাব দিতে নামা ব্রাম্পটন ওলভসের সামনে বল হাতেও সুবিধা করতে পারেনি বাংলা টাইগার্স। অধিনায়ক সাকিব আল হাসান বোলিংয়েই আসেননি সাহস করে। আরেক টাইগার তারকা শরিফুল ইসলাম ৩ ওভার বল করে ২৫ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য। ব্রাম্পটনের ব্যাটারদের মধ্যে ডেভিড ওয়ার্নার ৩৩ বলে ৪৪ রানের ইনিংস খেলে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন।

এ ছাড়া ১৫ বলে অপরাজিত ২৩ রান করেন বিয়াউ ওয়েবস্টার। ফলে ৫২ বল বাকি থাকতেই ৮ উইকেটের জয় তুলে নেয় ব্রাম্পটন। ব্যাট হাতে শরিফুল আলো ছড়ালেও বল হাতে বিবর্ণ ছিলেন। সাকিব কি তাহলে ব্যর্থতার ষোলোকলা দেখে ফেলেছেন? এ নিয়ে শেষ পাঁচ ম্যাচে এক ইনিংসে ২৪ রান বাদে বাকি চার ম্যাচে দুই অঙ্কের ঘরেই পৌঁছাতে পারেননি।

এদিকে, টাইগার অলরাউন্ডার লিগটিতে বল হাতে উজ্জ্বল ছিল দুই ম্যাচে। বাকি দুই ম্যাচে ছিলেন সাদামাটা, গতকাল তো বোলিংয়েই আসেননি। একইভাবে এর আগে যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটেও নামের প্রতি সুবিচার করতে পারেননি সাকিব। চার ম্যাচে মোটে ১ উইকেট আর ব্যাটিংয়ে এক ইনিংসে ৩৫ রান করেন।