শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬
 শিরোনাম
২০২৭ সালে ঈদের ছুটি কত দিন, সম্ভাব্য তারিখ ঘোষণা পোশাক খাতে অস্থিরতার অভিযোগে ১০০ ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের উদ্যোগ আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ক্রিস্টিয়ানো রোনালদো তাহসিফ হত্যা: ঘটনার রাতের বর্ণনা দিলেন রিমান্ডে থাকা দীপ এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন, জামায়াতের সঙ্গে জোট নিয়ে অসন্তোষ অধ্যক্ষের পদত্যাগ দাবিতে মধ্যরাতে সড়কে ছাত্রীরা, নতুন কর্মসূচি ঘোষণা সরকারি কর্মচারীদের বেতন-ভাতা পর্যালোচনায় ছয় সদস্যের কমিটি ভারতীয় ভিসায় নতুন শর্ত, আবেদনপত্রের সঙ্গে দিতে হবে অঙ্গীকারনামা বাংলাদেশের মানুষের কাছে ক্ষমা চাইলেন ভারতীয় সাংবাদিক ময়ূখ হরমুজ প্রণালি দিয়ে চার দেশের জাহাজ চলাচলে ছাড় দিল ইরান

বাংলাদেশের পরিস্থিতি নিয়ে যা বললেন মোদি

বাংলাদেশের পরিস্থিতি নিয়ে যা বললেন মোদি

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশ্রয় নিয়েছেন দেশটিতে। যা নিয়ে উঠেছে প্রশ্ন। একই সঙ্গে ভারতীয় মিডিয়ায় অতিরঞ্জিত করে প্রচার করা হচ্ছে বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর আক্রমণের বিষয়টি। যা নিয়ে এবার ভারতের স্বাধীনতা দিবস ১৫ আগস্টের দিন জাতির উদ্দেশে ভাষণে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে কথা বলেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

বৃহস্পতিবার স্বাধীনতা দিবস উপলক্ষে দিল্লির লালকেল্লা থেকে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতির কথা উল্লেখ করেছেন মোদি।

এ সময় তিনি বলেছেন, ‘প্রতিবেশী রাষ্ট্র হিসেবে বাংলাদেশে যা হয়েছে তা নিয়ে উদ্বেগের বিষয়টা আমি বুঝি। আমি আশা করব, দ্রুত সেখানে পরিস্থিতি স্বাভাবিক হবে।’

বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচার নিয়ে উদ্বেগ প্রকাশ করে মোদি বলেন, ‘১৪০ কোটি দেশবাসী চাইছেন, সে দেশে হিন্দু এবং সংখ্যালঘুদের সুরক্ষার দিকটি নিশ্চিত করা হোক। ভারত বরাবর চেয়ে এসেছে সেখানে সুখ এবং শান্তি বজায় থাকুক। শান্তির বিষয়ে আমরা অঙ্গীকারবদ্ধ। ভবিষ্যতেও বাংলাদেশের বিকাশের জন্য আমাদের শুভকামনা থাকবে। কারণ আমরা মানবতার পক্ষে।’