শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬
 শিরোনাম
২০২৭ সালে ঈদের ছুটি কত দিন, সম্ভাব্য তারিখ ঘোষণা পোশাক খাতে অস্থিরতার অভিযোগে ১০০ ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের উদ্যোগ আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ক্রিস্টিয়ানো রোনালদো তাহসিফ হত্যা: ঘটনার রাতের বর্ণনা দিলেন রিমান্ডে থাকা দীপ এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন, জামায়াতের সঙ্গে জোট নিয়ে অসন্তোষ অধ্যক্ষের পদত্যাগ দাবিতে মধ্যরাতে সড়কে ছাত্রীরা, নতুন কর্মসূচি ঘোষণা সরকারি কর্মচারীদের বেতন-ভাতা পর্যালোচনায় ছয় সদস্যের কমিটি ভারতীয় ভিসায় নতুন শর্ত, আবেদনপত্রের সঙ্গে দিতে হবে অঙ্গীকারনামা বাংলাদেশের মানুষের কাছে ক্ষমা চাইলেন ভারতীয় সাংবাদিক ময়ূখ হরমুজ প্রণালি দিয়ে চার দেশের জাহাজ চলাচলে ছাড় দিল ইরান

দ্বিতীয় বৃহত্তম হীরা পাওয়া গেল বতসোয়ানায়

দ্বিতীয় বৃহত্তম হীরা পাওয়া গেল বতসোয়ানায়

বতসোয়ানায় অবস্থিত কানাডিয়ান ফার্ম লুকারা ডায়মন্ডের মালিকানাধীন একটি খনি থেকে ২ হাজার ৪৯২ ক্যারেটের একটি হীরা আবিষ্কার করা হয়েছে। বলা হচ্ছে, এখন পর্যন্ত বিভিন্ন খনি থেকে যত হীরা পাওয়া গেছে তার মধ্যে এটিই দ্বিতীয় বৃহত্তম। খবর বিবিসির

প্রতিবেদনে বলা হয়েছে, ১৯০৫ সালে দক্ষিণ আফ্রিকায় পাওয়া ৩ হাজার ১০৬ ক্যারেটের কুলিনান হীরাটিই এখন পর্যন্ত সবচেয়ে বড়। ওই হিরাটি কেটে ৯ টুকরো করা হয়েছিল। এসব টুকরোর অনেকগুলো পরে ব্রিটিশ রাজমুকুটে স্থাপন করা হয়। 

সর্বশেষ বতসোয়ানার রাজধানী গ্যাবোরোনের প্রায় ৫০০ কিলোমিটার উত্তরে অবস্থিত কারোই খনি থেকে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম হীরাটি পাওয়া গেছে। দেশটিতে এর আগে ২০১৯ সালে একই খনি থেকে ১ হাজার ৭৫৮ ক্যারেটের আরেকটি হীরা পাওয়া গিয়েছিল। 

বিশ্বের বৃহত্তম হীরা উৎপাদক দেশগুলোর মধ্যে বতসোয়ানা অন্যতম। বিশ্বে যত হীরা আবিষ্কার করা হয় এর ২০ শতাংশই আসে এই দেশ থেকে।