শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬
 শিরোনাম
২০২৭ সালে ঈদের ছুটি কত দিন, সম্ভাব্য তারিখ ঘোষণা পোশাক খাতে অস্থিরতার অভিযোগে ১০০ ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের উদ্যোগ আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ক্রিস্টিয়ানো রোনালদো তাহসিফ হত্যা: ঘটনার রাতের বর্ণনা দিলেন রিমান্ডে থাকা দীপ এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন, জামায়াতের সঙ্গে জোট নিয়ে অসন্তোষ অধ্যক্ষের পদত্যাগ দাবিতে মধ্যরাতে সড়কে ছাত্রীরা, নতুন কর্মসূচি ঘোষণা সরকারি কর্মচারীদের বেতন-ভাতা পর্যালোচনায় ছয় সদস্যের কমিটি ভারতীয় ভিসায় নতুন শর্ত, আবেদনপত্রের সঙ্গে দিতে হবে অঙ্গীকারনামা বাংলাদেশের মানুষের কাছে ক্ষমা চাইলেন ভারতীয় সাংবাদিক ময়ূখ হরমুজ প্রণালি দিয়ে চার দেশের জাহাজ চলাচলে ছাড় দিল ইরান

পাকিস্তানে ১১ পুলিশ নিহত

পাকিস্তানে ১১ পুলিশ নিহত

পাকিস্তানের পাঞ্জাবে বন্দুকধারীদের হামলায় অন্তত ১১ পুলিশ নিহত ও ৭ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার প্রদেশের রহিম ইয়ার খান এলাকার কাচা শহরে এ হামলা চালানো হয়। 

পুলিশ জানিয়েছে, ডাকাতের সন্ধানে রহিম ইয়ার খান এলাকার মরুভূমিতে টহল দিচ্ছিলেন ওই পুলিশ সদস্যরা। এ সময় তাঁদের ওপর হামলা চালানো হয়। হামলাকারীরা রকেটচালিত গ্রেনেডও ব্যবহার করেছে। ধারণা করা হচ্ছে, তারা ডাকাত, কোনো সশস্ত্র গোষ্ঠী সদস্য নয়। তবে এখন পর্যন্ত হামলার দায় স্বীকার করেনি কোনো পক্ষ।

পাকিস্তানের দক্ষিণাঞ্চলে পাঞ্জাব ও সিন্ধু প্রদেশে ডাকাত দমনে প্রায়ই অভিযান চালায় দেশটির নিরাপত্তা বাহিনী। এই ডাকাতরা গ্রাম ও জঙ্গল এলাকায় গা ঢাকা দিয়ে থাকে। অপহরণ করে প্রায়ই তারা মুক্তিপণ আদায় করে। বিগত কয়েক বছরে পাকিস্তানে সশস্ত্র গোষ্ঠীর হামলা বেড়েছে। তবে একক কোনো হামলায় এত সংখ্যক পুলিশ সদস্য নিহত হওয়ার ঘটনা বিরল। 

এ হামলার পর পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এক বিবৃতিতে জড়িতদের বিরুদ্ধে ‘দ্রুত ও কার্যকর পদক্ষেপ’ গ্রহণের আহ্বান জানিয়েছেন।