শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬
 শিরোনাম
২০২৭ সালে ঈদের ছুটি কত দিন, সম্ভাব্য তারিখ ঘোষণা পোশাক খাতে অস্থিরতার অভিযোগে ১০০ ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের উদ্যোগ আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ক্রিস্টিয়ানো রোনালদো তাহসিফ হত্যা: ঘটনার রাতের বর্ণনা দিলেন রিমান্ডে থাকা দীপ এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন, জামায়াতের সঙ্গে জোট নিয়ে অসন্তোষ অধ্যক্ষের পদত্যাগ দাবিতে মধ্যরাতে সড়কে ছাত্রীরা, নতুন কর্মসূচি ঘোষণা সরকারি কর্মচারীদের বেতন-ভাতা পর্যালোচনায় ছয় সদস্যের কমিটি ভারতীয় ভিসায় নতুন শর্ত, আবেদনপত্রের সঙ্গে দিতে হবে অঙ্গীকারনামা বাংলাদেশের মানুষের কাছে ক্ষমা চাইলেন ভারতীয় সাংবাদিক ময়ূখ হরমুজ প্রণালি দিয়ে চার দেশের জাহাজ চলাচলে ছাড় দিল ইরান

ঢাকা বিশ্ববিদ্যালয়: প্রথমদিনে সংগ্রহ ২৯ লাখ টাকা

ঢাকা বিশ্ববিদ্যালয়: প্রথমদিনে সংগ্রহ ২৯ লাখ টাকা

দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে চলমান বন্যা পরিস্থিতিতে  ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘গণত্রাণ’ কর্মসূচির প্রথম দিনে অনলাইন ও অফলাইনে ২৯ লক্ষ ৭৬ হাজার ১শত ৭৩ টাকা এবং বিপুল পরিমাণ খাদ্যসামগ্রী সংগ্রহ করা হয়েছে। সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত গণত্রাণ কর্মসূচি চলমান থাকবে।

বৃহস্পতিবার (২২ আগস্ট) রাত ১১টার দিকে গণনা কার্যক্রম শেষে বিষয়টি নিশ্চিত করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবু বাকের মজুমদার। ত্রাণ সহায়তা বন্যা দুর্গত এলাকায় পৌঁছাতে কয়েকটি টিমকে এলাকা ভিত্তিক ভাগ করে পাঠানো হচ্ছে বলে জানান তিনি।

খাদ্যদ্রব্যের মধ্যে রয়েছে খাবার স্যালাইন, জরুরি ঔষধ, প্যাকেট ও বস্তাভর্তি চিড়া, মুড়ি, টোস্ট, বিস্কুট, খেজুরসহ বিভিন্ন শুকনা খাবার।

বৃহস্পতিবার সকাল থেকেই বন্যার্তদের সহায়তায় রিকশাওয়ালা, ব্যবসায়ী, শিক্ষকসহ সর্বস্তরের শ্রেণি-পেশার মানুষ তাদের সামর্থ্য অনুযায়ী অর্থ ও খাদ্যসামগ্রী নিয়ে টিএসসি এলাকায় আসেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একদল শিক্ষার্থী টিএসসি গেটে কে কী পণ্য সামগ্রী দিচ্ছেন তার তালিকা করে রাখেন। পরে সে তালিকা অনুযায়ী ত্রান সামগ্রী টিএসসির ভেতরে প্যাকেটজাত করা হয়।