মঙ্গলবার, নভেম্বর ৩, ২০২৬
 শিরোনাম
ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জামানত ছাড়াই ২০ লাখ টাকা ঋণ পেতে আবেদন করতে পারবেন তরুণরা আগামী গ্রীষ্মে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য: বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী হ্যালোইনে যুক্তরাষ্ট্রজুড়ে সহিংসতা ও বন্দুক হামলায় প্রাণ গেল অন্তত ২৪ জনের ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৬ জনের, হাসপাতালে নতুন ভর্তি ১ হাজার ৯৭০ শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে জামায়াতকর্মী মোবারক হোসেনের বিরুদ্ধে মামলা ইরানের সম্ভাব্য হামলা ঘিরে ইসরায়েলে সর্বোচ্চ সতর্কতা জারি পোশাকশিল্প ধ্বংসের ষড়যন্ত্র চলছে, সরকারকে কঠোর হওয়ার আহ্বান জামায়াত আমিরের রক্তদান ও মৃত্যুর পর চক্ষুদানে জনসচেতনতা তৈরির আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর সরকারি যোগাযোগ নির্বিঘ্ন রাখতে এলজিইডি কর্মকর্তাদের সিম-হোয়াটসঅ্যাপ চালু রাখার নির্দেশ

সাকিবের বিরুদ্ধে হত্যা মামলায় মিথিলা বললেন ‘দুঃখজনক’

সাকিবের বিরুদ্ধে হত্যা মামলায় মিথিলা বললেন ‘দুঃখজনক’

বৈষম্যবিরোধী আন্দোলনের সময়ে কোথাও দেখা যায়নি জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসানকে। এ নিয়ে তার ভক্ত-অনুরাগীদের ক্ষোভের শেষ নেই। শুক্রবার (২৩ আগস্ট) জানা যায়, গার্মেন্টসকর্মী রুবেল হত্যা মামলার আসামি সাকিব আল হাসান। বৃহস্পতিবার রাজধানীর আদাবর থানায় রুবেলের বাবা রফিকুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেছেন। এ মামলায় সাকিব আল হাসানকে ২৮ নম্বর আসামি করা হয়েছে।

সাকিব আল হাসানের বিরুদ্ধে মামলা হওয়ার খবর গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর বিস্ময় প্রকাশ করেছেন মডেল-অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা। আজ নিজের ফেসবুকে সাকিব আল হাসানের একটি ছবি পোস্ট করে একটি স্ট্যাটাস দেন। তাতে দুঃখ প্রকাশ করেন এই অভিনেত্রী।

এ স্ট্যাটাসে তানজিয়া জামান মিথিলা লেখেন, "এ ধরনের অভিযোগের মাধ্যমে তারা বিশ্বাসযোগ্যতা হারাবে এবং অবশ্যই জনগণের কাছে আমাদের ন্যায়বিচারের পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলবে। এ ধরনের গ্রেপ্তার দিয়ে কী বোঝানো হচ্ছে? শাহ আলমের মতো বড় অপরাধীরা এখনো মুক্ত। আর যা–ই করুক না কেন, সাকিব খুনি নয়। তার বড় বড় অর্জনের কথা কীভাবে ভুলে যাবেন? বিশ্বদরবারে সে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে। আমরা যদি আমাদের মেধাবীদের মূল্যায়ন না করি, তবে তা আমাদের জন্য দুঃখজনক। সত্যি সাকিবের জন্য খারাপ লাগছে।"

গুঞ্জন রয়েছে সাকিব আল হাসানের সঙ্গে এক সময় প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন তানজিয়া জামান মিথিলা। পরে বিচ্ছেদ হয় তাদের। তবে এই পোস্ট করার কিছু সময় পরই ডিলিট করে দিয়েছেন মিথিলা।


"মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২০" প্রতিযোগিতায় কয়েক হাজার প্রতিযোগীকে পেছনে ফেলে বিজয়ের মুকুট পরেন মিথিলা। এ প্রতিযোগিতায় অংশ নেওয়ার আগে থেকেই শোবিজ অঙ্গনের পরিচিত মুখ তিনি। দেশের বিভিন্ন পণ্যের বিজ্ঞাপনচিত্রে মডেল হিসেবে কাজ করেছেন। ২০১৯ সালের ডিসেম্বরে বলিউড সিনেমায় নাম লেখান এই অভিনেত্রী। "রোহিঙ্গা" নামে এ সিনেমা পরিচালনা করছেন ভারতের হায়দার খান। এ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে মিথিলার।