বুধবার, নভেম্বর ৪, ২০২৬
 শিরোনাম
সচিবালয়ে প্রবেশ ও অবস্থানের সময় প্রবেশ কার্ড দৃশ্যমান রাখার নির্দেশ দিল স্বরাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ সফরে আসছেন চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিং পদ্মা ও যমুনায় দ্বিতীয় সেতু এবং পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা এগিয়ে নিতে বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জীবিত থাকলে সরকারকে শান্তিতে থাকতে দেবেন না বলে মন্তব্য তথ্য উপদেষ্টার শূন্য পাসের শিক্ষাপ্রতিষ্ঠানে কঠোর হচ্ছে শিক্ষা প্রশাসন, জবাবদিহি করতে হবে শিক্ষকদের আইফোন ডুয়ের সরবরাহ সংকট কবে কাটবে, অনিশ্চিত অ্যাপল প্রতিবন্ধী ব্যক্তিদের ভোটাধিকার নিশ্চিত করার আহ্বান হরমুজ প্রণালিতে দুই মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের প্রকৌশলী নজরুলের অনৈতিক প্রশ্রয়ে সরকারি মেগা প্রকল্পে যুবলীগ নেতার দৌরাত্ম্য! ২০২৭ সালে জাতীয় গ্রিডে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ যুক্ত করার লক্ষ্য: প্রধানমন্ত্রী

ওপেনার হিসেবে টেস্ট খেলবেন স্মিথ

ওপেনার হিসেবে টেস্ট খেলবেন স্মিথ

ডেভিড ওয়ার্নারের অবসরের সিদ্ধান্ত আসার পর পরই আলোচনাটা জোরালো ছিলো। কে হবেন উসমান খাওয়াজার ওপেনিং সঙ্গী। প্রথাগত ওপেনার হিসেবে আলোচনায় ছিলেন কয়েকজন। তবে মিডল অর্ডার থেকে উঠে ওপেন করার আগ্রহ প্রকাশ করেন স্টিভেন স্মিথ। অনেকের মতামতের পর শেষ পর্যন্ত স্মিথকেই ওপেনিং সুযোগ দিতে যাচ্ছে অস্ট্রেলিয়া।

বুধবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অ্যাডিলেড টেস্টের জন্য ১৩ জনের দল প্রকাশ করে অস্ট্রেলিয়া। প্রধান নির্বাচক জর্জ বেইলি তাতে ওপেনার হিসেবে স্মিথের নাম জানান। স্মিথ ওপেনিংয়ে উঠে যাওয়ায় চার নম্বরে খেলবেন ক্যামেরন গ্রিন।

১০৫ টেস্ট খেলা স্মিথ এর আগে কখনই নামেননি ওপেনিংয়ে।  তবে তিন নম্বরে খেলেছিলেন তিনি। তিনে তার ব্যাটিং গড় ৬৭.০৭। চারে ৬১.৫০, পাঁচ নম্বরে ৫৭.১৮। ১৩ জনের দলে ব্যাকআপ ওপেনার হিসেবে রাখা হয়েছে ম্যাট রেনশোকে।

ওয়ার্নারের জায়গায় কাকে নেওয়া হবে এই আলোচনায় ছিলেন কয়েকজন। শেফিল্ড শিল্ডে গেল মৌসুমে সর্বোচ্চ রান করা ক্যামেরন বেনক্রগট, মার্কাস হ্যারিস আর রেনশো ছিলেন বিবেচনায়। মিডল অর্ডার থেকে গ্রিন, মিচেল মার্শ, মারনাস লাবুশানেদের নিয়েও আলাপ হয়। একদম আলোচনার বাইরে থেকে আচমকা স্মিথ জানান, তিনিও ওপেন করতে চান।