শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬
 শিরোনাম
২০২৭ সালে ঈদের ছুটি কত দিন, সম্ভাব্য তারিখ ঘোষণা পোশাক খাতে অস্থিরতার অভিযোগে ১০০ ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের উদ্যোগ আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ক্রিস্টিয়ানো রোনালদো তাহসিফ হত্যা: ঘটনার রাতের বর্ণনা দিলেন রিমান্ডে থাকা দীপ এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন, জামায়াতের সঙ্গে জোট নিয়ে অসন্তোষ অধ্যক্ষের পদত্যাগ দাবিতে মধ্যরাতে সড়কে ছাত্রীরা, নতুন কর্মসূচি ঘোষণা সরকারি কর্মচারীদের বেতন-ভাতা পর্যালোচনায় ছয় সদস্যের কমিটি ভারতীয় ভিসায় নতুন শর্ত, আবেদনপত্রের সঙ্গে দিতে হবে অঙ্গীকারনামা বাংলাদেশের মানুষের কাছে ক্ষমা চাইলেন ভারতীয় সাংবাদিক ময়ূখ হরমুজ প্রণালি দিয়ে চার দেশের জাহাজ চলাচলে ছাড় দিল ইরান

গোলাম দস্তগীর গাজী সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গ্রেপ্তার

গোলাম দস্তগীর গাজী সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গ্রেপ্তার

সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীকে গ্রেপ্তার করেছে পুলিশ।গোলাম দস্তগীর গাজীকে গতকাল শনিবার দিবাগত রাতে রাজধানীর শান্তিনগর এলাকা থেকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ নিশ্চিত করেছে।আজ রোববার ঢাকা মেট্রোপলিটন পুলিশ এক খুদে বার্তায় জানিয়েছে, নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার মামলায় গাজী গ্রুপের চেয়ারম্যান গোলাম দস্তগীর গাজীকে গ্রেপ্তার করা হয়েছে।


পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মো. খালিদ হোসেন আজ রোববার সকালে প্রথম আলোকে বলেন, ডিবির একটি দল শান্তিনগরে এক আত্মীয়র বাসা থেকে গোলাম দস্তগীর গাজীকে গ্রেপ্তার করে। পর তাঁকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়।

ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়। শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের পর আত্মগোপনে চলে যান আওয়ামী লীগ এবং এর সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতারা। আত্মগোপনের তালিকায় আছেন সাবেক মন্ত্রী, সরকারি কর্মকর্তা ও রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্বরত ব্যক্তিরাও। তাঁদের কেউ কেউ গ্রেপ্তার হচ্ছেন।