মঙ্গলবার, নভেম্বর ৩, ২০২৬
 শিরোনাম
পদ্মা ও যমুনায় দ্বিতীয় সেতু এবং পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা এগিয়ে নিতে বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জীবিত থাকলে সরকারকে শান্তিতে থাকতে দেবেন না বলে মন্তব্য তথ্য উপদেষ্টার শূন্য পাসের শিক্ষাপ্রতিষ্ঠানে কঠোর হচ্ছে শিক্ষা প্রশাসন, জবাবদিহি করতে হবে শিক্ষকদের আইফোন ডুয়ের সরবরাহ সংকট কবে কাটবে, অনিশ্চিত অ্যাপল প্রতিবন্ধী ব্যক্তিদের ভোটাধিকার নিশ্চিত করার আহ্বান হরমুজ প্রণালিতে দুই মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের প্রকৌশলী নজরুলের অনৈতিক প্রশ্রয়ে সরকারি মেগা প্রকল্পে যুবলীগ নেতার দৌরাত্ম্য! ২০২৭ সালে জাতীয় গ্রিডে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ যুক্ত করার লক্ষ্য: প্রধানমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় নতুন মোড়, দীপকে ফের রিমান্ডে নিতে চায় পুলিশ চার দিন গ্যাস সরবরাহ বন্ধের খবর বিভ্রান্তিকর: পেট্রোবাংলা

প্যাডেলচালিত রিকশাচালকদের বিক্ষোভ ব্যাটারিচালিত রিকশা বন্ধের দাবিতে

প্যাডেলচালিত রিকশাচালকদের বিক্ষোভ ব্যাটারিচালিত রিকশা বন্ধের দাবিতে

রাজধানীর সড়কগুলোতে ব্যাটারিচালিত রিকশা বন্ধের দাবিতে শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন প্যাডেলচালিত রিকশা চালকেরা।
আজ সোমবার সকাল সাড়ে ৯টা থেকে দুইশ থেকে তিনশ রিকশাচালক তাদের রিকশা নিয়ে শাহবাগে অবস্থান নেন।এতে করে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায় বলে জানিয়েছেন দ্য ডেইলি স্টার সংবাদদাতা।

বিক্ষোভরত কয়েকজন রিকশাচালকের সঙ্গে কথা বলে জানা যায়, ব্যাটারিচালিত রিকশার কারণে তাদের আয় কমে গেছে বলে সড়কে এসে প্রতিবাদ করছেন তারা। 

ধানমণ্ডি এলাকা থেকে আসা রিকশাচালক উজ্জ্বল (২৮) বলেন, তারা বেশ কয়েকজন রিকশাচালক একসঙ্গে এসেছেন এখানে প্রতিবাদ জানাতে।

তিনি বলেন, ব্যাটারিচালিত রিকশাওয়ালারা আসায় আমাদের রিকশায় কেউ উঠতে চায় না। তাদের কারণে রাস্তায় অনেক সমস্যাও হয়। আমরা চাই তারা গলিতে রিকশা চালাক, কিন্তু মেইন রোডে না।


আরেক রিকশাচালক আলমগীর বলেন, ব্যাটারিচালিত রিকশার কারণে তারা যাত্রী পান না। তাদের কারণে আমাদের প্রতিদিন রিকশার জন্য যে ভাড়া দিতে হয় সেটাও উঠছে না। কর্তৃপক্ষের কাছে তাদের দাবি ব্যাটারিচালিত রিকশা গলিতে চলুক কিন্তু মেইন রোডে না।

এসময় শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্যাডেলচালিত রিকশাচালকদের সমাবেশ করতে দেখা যায়।

দুপুর ১২টার দিকে পুলিশ ও সেনাসদস্যরা সড়ক থেকে বিক্ষোভকারীদের বুঝিয়ে সরিয়ে দেন এবং যান চলাচল স্বাভাবিক করছেন বলে জানান আমাদের সংবাদদাতা।