শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬
 শিরোনাম
এমপি আমির হামজাকে ঘিরে ভিডিও-অডিও থাকার দাবি রাশেদ খানের ২০২৭ সালে ঈদের ছুটি কত দিন, সম্ভাব্য তারিখ ঘোষণা পোশাক খাতে অস্থিরতার অভিযোগে ১০০ ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের উদ্যোগ আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ক্রিস্টিয়ানো রোনালদো তাহসিফ হত্যা: ঘটনার রাতের বর্ণনা দিলেন রিমান্ডে থাকা দীপ এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন, জামায়াতের সঙ্গে জোট নিয়ে অসন্তোষ অধ্যক্ষের পদত্যাগ দাবিতে মধ্যরাতে সড়কে ছাত্রীরা, নতুন কর্মসূচি ঘোষণা সরকারি কর্মচারীদের বেতন-ভাতা পর্যালোচনায় ছয় সদস্যের কমিটি ভারতীয় ভিসায় নতুন শর্ত, আবেদনপত্রের সঙ্গে দিতে হবে অঙ্গীকারনামা বাংলাদেশের মানুষের কাছে ক্ষমা চাইলেন ভারতীয় সাংবাদিক ময়ূখ

জাতিসংঘ গাজায় মানবিক কার্যক্রম বন্ধ করতে বাধ্য হয়েছে

জাতিসংঘ গাজায় মানবিক কার্যক্রম বন্ধ করতে বাধ্য হয়েছে

ইসরায়েল দেইর আল বালাহ এলাকায় লোকজনকে সরিয়ে নেয়ার নতুন নির্দেশ জারির কারণে জাতিসংঘ গাজায় তার মানবিক কার্যক্রম বন্ধ করে দিতে বাধ্য হয়েছে। 
সোমবার জাতিসংঘের একজন সিনিয়র কর্মকর্তা এ কথা জানিয়েছেন।
তিনি বলেছেন, “আজ আমরা কার্যক্রম চালাচ্ছি না।আজকের এই সকালে গাজায় আমাদের কার্যক্রম চলছে না।”
তিনি আরো বলেছেন, গাজায় জাতিসংঘের মানবিক কার্যক্রমে কখনও দেরি হয়েছে কিংবা বিরতি নেয়া হয়েছে।
জাতিসংঘের ওই কর্মকর্তা বলেন, কিন্তু এখন, আমরা বলছি না যে কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়েছে। বাস্তবিক, আমরা কার্যক্রম চালাতে পারছি না।