শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬
 শিরোনাম
আদিবাসী সংস্কৃতিতে বেড়ে ওঠা অ্যাঞ্জেলার ইসলাম গ্রহণের গল্প টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, প্রাণ গেল সেনাসদস্যের এক দিন পরই কমল স্বর্ণের দাম, ভরিতে ছাড় ২৭৪১ টাকা নিখোঁজের দুই দিন পর বাগানের ডোবায় মিলল স্কুলছাত্রীর মরদেহ যুক্তরাষ্ট্রে পঞ্চমবারের মতো সিনেটর হলেন বাংলাদেশের শেখ রহমান ১০০ বছরের ইতিহাসে প্রথম, আলিগড় বিশ্ববিদ্যালয়ে নারী ভিপি নাশরা সংবিধানে ইসলামী মূল্যবোধের প্রতিফলন ঘটানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘ঘুষ-হয়রানি কমলে শ্রমিকদের ৪০ হাজার টাকা বেতন দেওয়া সম্ভব’ ‘তিনি আমার স্ত্রী নন’, এনসিপিতে যোগদানের খবর নিয়ে রনির দাবি এমপি আমির হামজাকে ঘিরে ভিডিও-অডিও থাকার দাবি রাশেদ খানের

অস্ট্রেলিয়া বিদেশি শিক্ষার্থীর সংখ্যা সীমিত করল

অস্ট্রেলিয়া বিদেশি শিক্ষার্থীর সংখ্যা সীমিত করল

অভিবাসনে লাগাম টানার উদ্যোগের অংশ হিসাবে বিদেশি শিক্ষার্থী আসার সুযোগ সীমিত করার কথা জানিয়েছে অস্ট্রেলিয়া।  মঙ্গলবার দেশটির শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৫ সালে দুই লাখ ৭০ হাজারের বেশি বিদেশি শিক্ষার্থী তালিকাভুক্ত করা হবে না।  রেকর্ড পরিমাণ আন্তর্জাতিক শিক্ষার্থী ভর্তি হওয়ায় বিভিন্ন শহরে বাড়ির ভাড়া বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

 এক সংবাদ সম্মেলনে অস্ট্রেলিয়ার শিক্ষামন্ত্রী জেসন ক্লেয়ার বলেন, 'আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে মহামারির (কোভিড) আগের তুলনায় এখন প্রায় ১০ শতাংশ বেশি বিদেশি শিক্ষার্থী রয়েছে এবং আমাদের বেসরকারি বৃত্তিমূলক এবং প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলোতে এ হার প্রায় ৫০ শতাংশ বেশি।'   আরও অস্ট্রেলিয়ার স্কুল শিক্ষাক্রমে যুক্ত হলো ক্রিকেট নতুন তালিকাভুক্তির সীমা বিশ্ববিদ্যালয়গুলোর জন্য এক লাখ ৪৫ হাজারে বেঁধে দেওয়া হয়েছে। ভোকেশনাল প্রতিষ্ঠানগুলোর জন্য এ সংখ্যা হবে ৯৫ হাজার।  সরকার প্রতিটি বিশ্ববিদ্যালয়গুলোকে তাদের সর্বোচ্চ সীমা সম্পর্কে আলাদা করে জানাবে বলে নিশ্চিত করেছেন ক্লেয়ার।  

সরকারের এ সিদ্ধান্তের প্রতিক্রিয়া জানিয়েছে কয়েকটি স্বনামধন্য বিশ্ববিদ্যালয়।  মেলবোর্ন ইউনিভার্সিটি এক বিবৃতিতে জানিয়েছে, বিস্তারিত বিবরণ ছাড়াই তাদেরকে একটি সর্বোচ্চ সীমা বেঁধে দেওয়া হয়েছে এবং প্রতিষ্ঠানটি এখন এই সিদ্ধান্তের আর্থিক এবং অন্যান্য প্রভাব মূল্যায়ন করছে।  বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডানকান মাসকেল বলেছেন, 'আন্তর্জাতিক শিক্ষার্থীদের সংখ্যা-সীমা বেঁধে দিলে আমাদের বিশ্ববিদ্যালয়ের ওপর, সার্বিকভাবে উচ্চশিক্ষার খাতে এবং সমগ্র জাতির জন্য আগামী কয়েক বছরে ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে।'  ইউনিভার্সিটি অব সিডনিও জানিয়েছে, এই সিদ্ধান্তের সম্ভাব্য প্রভাব তারা পর্যালোচনা করছে।