শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬
 শিরোনাম
আদিবাসী সংস্কৃতিতে বেড়ে ওঠা অ্যাঞ্জেলার ইসলাম গ্রহণের গল্প টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, প্রাণ গেল সেনাসদস্যের এক দিন পরই কমল স্বর্ণের দাম, ভরিতে ছাড় ২৭৪১ টাকা নিখোঁজের দুই দিন পর বাগানের ডোবায় মিলল স্কুলছাত্রীর মরদেহ যুক্তরাষ্ট্রে পঞ্চমবারের মতো সিনেটর হলেন বাংলাদেশের শেখ রহমান ১০০ বছরের ইতিহাসে প্রথম, আলিগড় বিশ্ববিদ্যালয়ে নারী ভিপি নাশরা সংবিধানে ইসলামী মূল্যবোধের প্রতিফলন ঘটানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘ঘুষ-হয়রানি কমলে শ্রমিকদের ৪০ হাজার টাকা বেতন দেওয়া সম্ভব’ ‘তিনি আমার স্ত্রী নন’, এনসিপিতে যোগদানের খবর নিয়ে রনির দাবি এমপি আমির হামজাকে ঘিরে ভিডিও-অডিও থাকার দাবি রাশেদ খানের

ঢাকার বংশাল থেকে হাজী সেলিম আটক

ঢাকার বংশাল থেকে হাজী সেলিম আটক

ঢাকার বংশাল এলাকা থেকে আটক করা হয়েছে ঢাকা-৭ সংসদীয় আসনের সাবেক সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমকে।

রবিবার (১ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বংশালের একটি বাসা থেকে তাকে আটক করে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে।

এ তথ্য নিশ্চিত করেছেন মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) যুগ্ম কমিশনার (উত্তর) মো. রবিউল হোসেন ভুঁইয়া।

তিনি জানান, হাজী সেলিমের নামে একাধিক মামলায় রয়েছে। দীর্ঘদিন তাকে নজরদারি রাখার পর ডিএমপির একটি গোয়েন্দা দল হাজী সেলিমকে আটক করেছে। সোমবার সকালে সংশ্লিষ্ট মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হবে।

এর আগে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের মামলায় ২০০৮ সালে ১৩ বছরের সাজা হয় তার। পরবর্তী সময়ে ২০২২ সালে এই সাজা কমিয়ে ১০ বছর করে হাইকোর্ট।