শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬
 শিরোনাম
আদিবাসী সংস্কৃতিতে বেড়ে ওঠা অ্যাঞ্জেলার ইসলাম গ্রহণের গল্প টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, প্রাণ গেল সেনাসদস্যের এক দিন পরই কমল স্বর্ণের দাম, ভরিতে ছাড় ২৭৪১ টাকা নিখোঁজের দুই দিন পর বাগানের ডোবায় মিলল স্কুলছাত্রীর মরদেহ যুক্তরাষ্ট্রে পঞ্চমবারের মতো সিনেটর হলেন বাংলাদেশের শেখ রহমান ১০০ বছরের ইতিহাসে প্রথম, আলিগড় বিশ্ববিদ্যালয়ে নারী ভিপি নাশরা সংবিধানে ইসলামী মূল্যবোধের প্রতিফলন ঘটানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘ঘুষ-হয়রানি কমলে শ্রমিকদের ৪০ হাজার টাকা বেতন দেওয়া সম্ভব’ ‘তিনি আমার স্ত্রী নন’, এনসিপিতে যোগদানের খবর নিয়ে রনির দাবি এমপি আমির হামজাকে ঘিরে ভিডিও-অডিও থাকার দাবি রাশেদ খানের

ডোনাল্ড লু আবারও ঢাকা আসছেন

ডোনাল্ড লু আবারও ঢাকা আসছেন

চলতি মাসেই ঢাকা আসছেন দক্ষিণ এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্র মন্ত্রী ডোনাল্ড লু। দিনক্ষণ ঠিক না হলেও মাসের মাঝামাঝি সময় আসতে পারেন তিনি। ডক্টর মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়ার পর এটি হতে যাচ্ছে মার্কিন সরকারের প্রথম কোনো প্রতিনিধি দলের ঢাকা সফর।

এ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন দেশটির রাজস্ব ও অর্থ দফতরের সহকারী আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইম্যান। সফরকালে প্রধান উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা ও অর্থ উপদেষ্টা ছাড়াও ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে বৈঠক করবেন তারা।

গণঅভ্যুত্থানের জেরে গত ৫ আগস্ট দেশ ছেড়ে ভারতে পালান শেখ হাসিনা। এরপর ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে শপথ নেন ড. মুহাম্মদ ইউনূস।

এর আগে, চলতি বছরের জানুয়ারির মাঝামাঝি সময়ে দুইদিনের সফরে ঢাকায় এসেছিলেন দক্ষিণ এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্র মন্ত্রী ডোনাল্ড লু।