বুধবার, নভেম্বর ৪, ২০২৬
 শিরোনাম
পদ্মা ও যমুনায় দ্বিতীয় সেতু এবং পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা এগিয়ে নিতে বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জীবিত থাকলে সরকারকে শান্তিতে থাকতে দেবেন না বলে মন্তব্য তথ্য উপদেষ্টার শূন্য পাসের শিক্ষাপ্রতিষ্ঠানে কঠোর হচ্ছে শিক্ষা প্রশাসন, জবাবদিহি করতে হবে শিক্ষকদের আইফোন ডুয়ের সরবরাহ সংকট কবে কাটবে, অনিশ্চিত অ্যাপল প্রতিবন্ধী ব্যক্তিদের ভোটাধিকার নিশ্চিত করার আহ্বান হরমুজ প্রণালিতে দুই মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের প্রকৌশলী নজরুলের অনৈতিক প্রশ্রয়ে সরকারি মেগা প্রকল্পে যুবলীগ নেতার দৌরাত্ম্য! ২০২৭ সালে জাতীয় গ্রিডে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ যুক্ত করার লক্ষ্য: প্রধানমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় নতুন মোড়, দীপকে ফের রিমান্ডে নিতে চায় পুলিশ চার দিন গ্যাস সরবরাহ বন্ধের খবর বিভ্রান্তিকর: পেট্রোবাংলা

ছাত্র-জনতার রক্ত ও ত্যাগের বিনিময়ে গঠিত এই সরকার বললেন বিদ্যুৎ উপদেষ্টা

ছাত্র-জনতার রক্ত ও ত্যাগের বিনিময়ে গঠিত এই সরকার বললেন বিদ্যুৎ উপদেষ্টা

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, এই সরকার বহু ছাত্র-জনতার রক্ত ও ত্যাগের বিনিময়ে গঠিত হয়েছে। এই সরকার অন্য সরকারের মতো নয়। যারা জীবন দিয়েছে এবং আহত হয়েছে তাদের প্রতি দায়িত্ববোধের জায়গা থেকে এই গুরুদায়িত্ব নিয়েছেন বলে তিনি উল্লেখ করেন।
আজ বুধবার মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার নেতৃত্বে ৪ সদস্যের একটি প্রতিনিধিদলের সাক্ষাৎকালে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা এসব কথা বলেন।
ভারতীয় হাইকমিশনার প্রণয় ভর্মা উপদেষ্টাকে অভিনন্দন জানিয়ে বলেন, তাঁর সরকার বাংলাদেশ সরকারের সাথে আন্তরিকভাবে কাজ করতে আগ্রহী। এ সময় তিনি বাংলাদেশের ভৌগোলিক গুরুত্বের কথা উল্লেখ করে বলেন, চলমান প্রকল্পগুলো সুষ্ঠুভাবে এগিয়ে নেয়ার ব্যাপারে বাংলাদেশের সাথে ভারত কাজ করতে আগ্রহী।
বিদ্যুৎ, জ্বালানি, সড়ক ও রেলসহ বিভিন্ন ক্ষেত্রে দু’দেশের অংশীদারিত্বের ভিত্তিতে বিভিন্ন উন্নয়ন প্রকল্প চলমান রয়েছে। হাইকমিশনার চলমান প্রকল্পসমূহে কর্মরত ভারতীয়দের নিরাপত্তা নিশ্চিত করার অনুরোধ জানান এবং সকল প্রকল্পের কাজ অবিলম্বে শুরু করার বিষয়ে আশ্বাস দেন।
এ সময় সোলার এনার্জি ও ফ্লোটিং সোলার পার্কের বিষয়ে আলোচনা হয়। বিমসটেকের প্রস্তাবনার আলোকে নেপাল, ভুটান, ভারত ও বাংলাদেশের মধ্যে পাওয়ার কানেক্টিভিটি নিয়েও বিস্তারিত আলোচনা হয়।
সাক্ষাৎকালে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মো. এহছানুল হক, বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব মো. হাবিবুর রহমান, রেলপথ মন্ত্রণালয় সচিব আবদুল বাকী ও জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মো. নূরুল আলম উপস্থিত ছিলেন।