সোমবার, নভেম্বর ২, ২০২৬
 শিরোনাম
ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জামানত ছাড়াই ২০ লাখ টাকা ঋণ পেতে আবেদন করতে পারবেন তরুণরা আগামী গ্রীষ্মে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য: বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী হ্যালোইনে যুক্তরাষ্ট্রজুড়ে সহিংসতা ও বন্দুক হামলায় প্রাণ গেল অন্তত ২৪ জনের ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৬ জনের, হাসপাতালে নতুন ভর্তি ১ হাজার ৯৭০ শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে জামায়াতকর্মী মোবারক হোসেনের বিরুদ্ধে মামলা ইরানের সম্ভাব্য হামলা ঘিরে ইসরায়েলে সর্বোচ্চ সতর্কতা জারি পোশাকশিল্প ধ্বংসের ষড়যন্ত্র চলছে, সরকারকে কঠোর হওয়ার আহ্বান জামায়াত আমিরের রক্তদান ও মৃত্যুর পর চক্ষুদানে জনসচেতনতা তৈরির আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর সরকারি যোগাযোগ নির্বিঘ্ন রাখতে এলজিইডি কর্মকর্তাদের সিম-হোয়াটসঅ্যাপ চালু রাখার নির্দেশ

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা সাথে নেপালের রাষ্টদূতের সাক্ষাৎ

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা সাথে নেপালের রাষ্টদূতের সাক্ষাৎ

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান-এর সাথে বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্টদূত ঘনশ্যাম ভান্ডারী (Ghanshyam Bhandari)-র নেতৃত্বে ২ সদস্যের একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করেন।

 

উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান নেপালের রাষ্টদূতকে স্বাগত জানিয়ে বলেন, নেপাল বাংলাদেশের দীর্ঘদিনের পুরনো প্রতিবেশী বন্ধু রাষ্ট্র। বাংলাদেশ নেপালের সাথে বাণিজ্যিক সম্পর্ক বাড়াতে আগ্রহী। বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা বিদ্যুৎখাতে নেপালের সাথে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। সার্ক-এর মাধ্যমে দু'দেশের সম্পর্ক আরো জোরদারের ব্যাপারে এসময় দুজনের মাঝে আলোচনা হয়।

 

রাষ্টদূত ঘনশ্যাম ভান্ডারী (Ghanshyam Bhandari) বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান-কে নতুন দায়িত্বের জন্য আন্তরিক অভিনন্দন জানিয়ে বলেন, নেপাল প্রথম থেকেই ছাত্র আন্দোলনকে স্বীকার (Recognize) করেছে এবং বাংলাদেশের জনগণের সাথে একাত্মতা প্রকাশ করেছে। বাংলাদেশের সাথে নেপালের প্রথম থেকেই ভালো সম্পর্ক রয়েছে বলে রাষ্টদূত জানান এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

নেপাল হতে ৪০ মেগাওয়াট হাইড্রো ইলেক্ট্রিক পাওয়ার ক্রয়, নেপালের সাথে যৌথ উদ্যোগে ৬৮৩ মেগাওয়াট Sunkoshi-3 hydropower plant স্থাপন এবং Nepal's GMR Upper Karnali Hydropower Limited (GUKHL) হতে ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানির জন্য পাওয়ার সেল এগ্রিমেন্ট (PSA)-এর ব্যাপারে তাঁদের মধ্যে আলোচনা হয়েছে।

 

সাক্ষাৎকালে বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব মোঃ হাবিবুর রহমান ও রেলপথ মন্ত্রণালয়ের সচিব জনাব আবদুল বাকী উপস্থিত ছিলেন।