শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬
 শিরোনাম
আদিবাসী সংস্কৃতিতে বেড়ে ওঠা অ্যাঞ্জেলার ইসলাম গ্রহণের গল্প টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, প্রাণ গেল সেনাসদস্যের এক দিন পরই কমল স্বর্ণের দাম, ভরিতে ছাড় ২৭৪১ টাকা নিখোঁজের দুই দিন পর বাগানের ডোবায় মিলল স্কুলছাত্রীর মরদেহ যুক্তরাষ্ট্রে পঞ্চমবারের মতো সিনেটর হলেন বাংলাদেশের শেখ রহমান ১০০ বছরের ইতিহাসে প্রথম, আলিগড় বিশ্ববিদ্যালয়ে নারী ভিপি নাশরা সংবিধানে ইসলামী মূল্যবোধের প্রতিফলন ঘটানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘ঘুষ-হয়রানি কমলে শ্রমিকদের ৪০ হাজার টাকা বেতন দেওয়া সম্ভব’ ‘তিনি আমার স্ত্রী নন’, এনসিপিতে যোগদানের খবর নিয়ে রনির দাবি এমপি আমির হামজাকে ঘিরে ভিডিও-অডিও থাকার দাবি রাশেদ খানের

ইসরাইলি হামলায় মানবিক করিডোর অঞ্চলে নিহত ৪০

ইসরাইলি হামলায় মানবিক করিডোর অঞ্চলে নিহত ৪০

ফিলিস্তিনের দক্ষিণাঞ্চলীয় খান ইউনিস নগরীর আল-মাওয়াসি মানবিক করিডোর অঞ্চলে মঙ্গলবার ভোরে ইসরাইলি হামলায় ৪০ জন নিহত ও ৬০ জন আহত হয়েছে। ইসরাইলি সেনাবাহিনী বলেছে তারা ওই এলাকায় হামাসের একটি কমান্ড সেন্টারে হামলা চালিয়েছে। গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা আজ এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।
বেসামরিক প্রতিরক্ষা কর্মকর্তা মোহাম্মদ আল-মুগাইর এএফপি’কে বলেন, সেখানে হামলার পর ‘শহিদ ৪০ এবং আহত ৬০ জনকে উদ্ধার করা হয়েছে। আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে।’
মুগাইর আরও বলেন, ‘আমাদের উদ্ধারকর্মীরা নিখোঁজ ১৫ জনকে উদ্ধারে এখনো কাজ করছে।’
বেসামরিক প্রতিরক্ষা সূত্র পৃথকভাবে জানিয়েছে, সেখানে হামলায় বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে।
বেসামরিক প্রতিরক্ষা সংস্থার মুখপাত্র মাহমুদ বাসাল বলেন, ‘মাওয়াসি খান ইউনিস হত্যাকা-ে অনেক পরিবার পুরোপুরিভাবে মাটির নিচে চাপা পড়ে আছে।’
মঙ্গলবার ভোরে ইসরাইলি সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, তারা ‘খান ইউনিসের মানবিক করিডোর এলাকায় হামাসের একটি কমান্ড সেন্টারে হামলা চালিয়েছে।’
গাজা উপত্যকার বিভিন্ন সংগঠন ইসরাইল রাষ্ট্রের এবং আইডিএফ সৈন্যের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকা- চালাতে ধারাবাহিকভাবে মানবিক করিডোর এলাকাসহ বেসামরিক এবং মানবিক অবকাঠামোর অপব্যবহার করে আসছে।
এদিকে মঙ্গলবার এক বিবৃতিতে হামাস বলেছে, হামলার স্থানে তাদের যোদ্ধারা উপস্থিত ছিল বলে দাবি করা ‘একটি নির্লজ্জ মিথ্যাচার ছাড়া আর কিছু নয়।’