শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬
 শিরোনাম
আদিবাসী সংস্কৃতিতে বেড়ে ওঠা অ্যাঞ্জেলার ইসলাম গ্রহণের গল্প টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, প্রাণ গেল সেনাসদস্যের এক দিন পরই কমল স্বর্ণের দাম, ভরিতে ছাড় ২৭৪১ টাকা নিখোঁজের দুই দিন পর বাগানের ডোবায় মিলল স্কুলছাত্রীর মরদেহ যুক্তরাষ্ট্রে পঞ্চমবারের মতো সিনেটর হলেন বাংলাদেশের শেখ রহমান ১০০ বছরের ইতিহাসে প্রথম, আলিগড় বিশ্ববিদ্যালয়ে নারী ভিপি নাশরা সংবিধানে ইসলামী মূল্যবোধের প্রতিফলন ঘটানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘ঘুষ-হয়রানি কমলে শ্রমিকদের ৪০ হাজার টাকা বেতন দেওয়া সম্ভব’ ‘তিনি আমার স্ত্রী নন’, এনসিপিতে যোগদানের খবর নিয়ে রনির দাবি এমপি আমির হামজাকে ঘিরে ভিডিও-অডিও থাকার দাবি রাশেদ খানের

আফগানিস্তানে গুলিতে ১৪ জন নিহত

আফগানিস্তানে গুলিতে ১৪ জন নিহত

আফগানিস্তানের মধ্যাঞ্চলীয় দাইকুন্দি প্রদেশে বন্দুকধারীদের গুলিতে ১৪ জন নিহত ও চারজন আহত হয়েছে। বিদ্রোহী গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) এক বিবৃতিতে এ হামলার দায় স্বীকার করেছে।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) স্থানীয় সংবাদমাধ্যম টোলো নিউজ এ তথ্য জানিয়েছে।

হতাহতরা দাইকুন্দি প্রদেশের বাসিন্দা ছিলেন। তারা হজযাত্রীদের স্বাগত জানাতে গিয়েছিলেন।

রাতে ঘটনার সত্যতা নিশ্চিত করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মুফতি আবদুল মতিন কানি। তবে তিনি এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি।