শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬
 শিরোনাম
আদিবাসী সংস্কৃতিতে বেড়ে ওঠা অ্যাঞ্জেলার ইসলাম গ্রহণের গল্প টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, প্রাণ গেল সেনাসদস্যের এক দিন পরই কমল স্বর্ণের দাম, ভরিতে ছাড় ২৭৪১ টাকা নিখোঁজের দুই দিন পর বাগানের ডোবায় মিলল স্কুলছাত্রীর মরদেহ যুক্তরাষ্ট্রে পঞ্চমবারের মতো সিনেটর হলেন বাংলাদেশের শেখ রহমান ১০০ বছরের ইতিহাসে প্রথম, আলিগড় বিশ্ববিদ্যালয়ে নারী ভিপি নাশরা সংবিধানে ইসলামী মূল্যবোধের প্রতিফলন ঘটানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘ঘুষ-হয়রানি কমলে শ্রমিকদের ৪০ হাজার টাকা বেতন দেওয়া সম্ভব’ ‘তিনি আমার স্ত্রী নন’, এনসিপিতে যোগদানের খবর নিয়ে রনির দাবি এমপি আমির হামজাকে ঘিরে ভিডিও-অডিও থাকার দাবি রাশেদ খানের

ইসরায়েলের সেনাপ্রধানের পদত্যাগের ঘোষণা

ইসরায়েলের সেনাপ্রধানের পদত্যাগের ঘোষণা

ইসরাইলের সেনাপ্রধান চিফ অব স্টাফ হারজি হালেভি পদত্যাগের ঘোষণা করেছেন।  আগামী ডিসেম্বর নাগাদ তিনি পদত্যাগ করবেন বলে জানা যায়। 

এ পরিস্থিতে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু চরম বিপাকে পড়েছেন। তার কাছের বলয়ের একের পর এক শীর্ষ কর্মকর্তা পদত্যাগ করছেন।

শুক্রবার গণমাধ্যম আনাদোলু এজেন্সি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

গত ৭ অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ইসরাইলে হামলা চালায়। ওই হামলা ঠেকাতে ব্যর্থ হয় ইসরাইলের নিরাপত্তা বাহিনী। সে ঘটনায় ব্যর্থতার দায়ে এবার সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন ইসরাইলি সেনাপ্রধান।

ওই হামলা ঠেকাতে সেনাবাহিনীর ব্যর্থতা নিয়ে তদন্ত ডিসেম্বর নাগাদ শেষ করবে তেল আবিব। এ সময়ে লেবাননের সঙ্গে সর্বাত্মক যুদ্ধের সব প্রস্তুতিও শেষ করবে ইসরাইলি সেনাবাহিনী। এর আগে ইসরায়েলি সামরিক গোয়েন্দা বাহিনী ইউনিট ৮২০০-এর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইয়োসি সারিয়েল পদত্যাগের ঘোষণা করেছেন।