শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬
 শিরোনাম
আদিবাসী সংস্কৃতিতে বেড়ে ওঠা অ্যাঞ্জেলার ইসলাম গ্রহণের গল্প টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, প্রাণ গেল সেনাসদস্যের এক দিন পরই কমল স্বর্ণের দাম, ভরিতে ছাড় ২৭৪১ টাকা নিখোঁজের দুই দিন পর বাগানের ডোবায় মিলল স্কুলছাত্রীর মরদেহ যুক্তরাষ্ট্রে পঞ্চমবারের মতো সিনেটর হলেন বাংলাদেশের শেখ রহমান ১০০ বছরের ইতিহাসে প্রথম, আলিগড় বিশ্ববিদ্যালয়ে নারী ভিপি নাশরা সংবিধানে ইসলামী মূল্যবোধের প্রতিফলন ঘটানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘ঘুষ-হয়রানি কমলে শ্রমিকদের ৪০ হাজার টাকা বেতন দেওয়া সম্ভব’ ‘তিনি আমার স্ত্রী নন’, এনসিপিতে যোগদানের খবর নিয়ে রনির দাবি এমপি আমির হামজাকে ঘিরে ভিডিও-অডিও থাকার দাবি রাশেদ খানের

ভারত-বাংলাদেশ প্রথম টেস্টে বৃষ্টির আশংকা!

ভারত-বাংলাদেশ প্রথম টেস্টে বৃষ্টির আশংকা!

ভারত-বাংলাদেশ প্রথম টেস্টে থাবা বসাতে পারে বৃষ্টি! ভণ্ডুল হয়ে যেতে পারে টেস্টের প্রথম দিন। সে রকমই পূর্বাভাস দিচ্ছে ভারতের হাওয়া অফিস। জানা গিয়েছে, বৃহস্পতিবার টেস্ট ম্যাচটির প্রথম দিনে দিনভর বৃষ্টি হতে পারে চেন্নাইয়ে। তার জেরে প্রথম দিনের খেলা ব্যাহত হতে পারে। উল্লেখ্য, ভারতীয় দলের কোচ হওয়ার পরে এটাই গৌতম গম্ভীরের প্রথম টেস্ট সিরিজ। সদ্য পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে আসা বাংলাদেশের বিরুদ্ধে নামছে মেন ইন ব্লু।

বৃহস্পতিবার অর্থাৎ ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে ভারত বনাম বাংলাদেশ প্রথম টেস্ট। চিপক স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল। উল্লেখ্য, দীর্ঘ ৬ মাস পরে ফের টেস্ট খেলতে নামছে ভারত। ঘরের মাঠে বাংলাদেশ সিরিজের দুটি ম্যাচ জেতা খুবই গুরুত্বপূর্ণ রোহিত ব্রিগেডের কাছে। কারণ আগামী জুন মাসে লর্ডসে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে হলে আগামী ১০ টেস্টের মধ্যে অন্তত ৬টি জিততেই হবে ভারতকে। তাই ঘরের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে দুটি টেস্ট জিতে নিজেদের খানিকটা সুবিধাজনক জায়গায় নিয়ে যেতে চাইবেন রোহিত শর্মারা।

কিন্তু টিম ইন্ডিয়ার সেই পরিকল্পনায় পানি ঢালতে পারে প্রকৃতি। বেশ কয়েকটি ওয়েদার অ্যাপের পূর্বাভাস, বৃহস্পতিবার সকাল থেকে বৃষ্টি হতে পারে চেন্নাইয়ে। সারাদিনে বাড়বে বৃষ্টির পরিমাণ। জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে বৃষ্টির সম্ভাবনা ২৫ শতাংশ। বেলা বাড়লে সেটা বেড়ে দাঁড়াতে পারে ৪৬ শতাংশ। যদিও গোটা দিনের খেলা ভণ্ডুল হয়ে যাওয়ার আশঙ্কা নেই, তবে মাঝে মাঝেই খেলায় ব্যাঘাত ঘটাতে পারে বৃষ্টি।

যদি বৃষ্টির কারণে খেলা ব্যাহত হয় তাহলে ম্যাচ ড্র হওয়ার সম্ভাবনা বাড়বে। সেরকমটা মোটেই চাইবে না মেন ইন ব্লু। কারণ বাংলাদেশের পরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন টেস্টের সিরিজ খেলবে ভারত। তার পর অস্ট্রেলিয়ায় পাঁচ টেস্টের বর্ডার-গাভাসকর ট্রফি। সবমিলিয়ে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়বে ভারত।