মঙ্গলবার, নভেম্বর ৩, ২০২৬
 শিরোনাম
ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জামানত ছাড়াই ২০ লাখ টাকা ঋণ পেতে আবেদন করতে পারবেন তরুণরা আগামী গ্রীষ্মে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য: বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী হ্যালোইনে যুক্তরাষ্ট্রজুড়ে সহিংসতা ও বন্দুক হামলায় প্রাণ গেল অন্তত ২৪ জনের ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৬ জনের, হাসপাতালে নতুন ভর্তি ১ হাজার ৯৭০ শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে জামায়াতকর্মী মোবারক হোসেনের বিরুদ্ধে মামলা ইরানের সম্ভাব্য হামলা ঘিরে ইসরায়েলে সর্বোচ্চ সতর্কতা জারি পোশাকশিল্প ধ্বংসের ষড়যন্ত্র চলছে, সরকারকে কঠোর হওয়ার আহ্বান জামায়াত আমিরের রক্তদান ও মৃত্যুর পর চক্ষুদানে জনসচেতনতা তৈরির আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর সরকারি যোগাযোগ নির্বিঘ্ন রাখতে এলজিইডি কর্মকর্তাদের সিম-হোয়াটসঅ্যাপ চালু রাখার নির্দেশ

নির্বাচন মানেই গণতন্ত্র নয় বললেন ফরহাদ মজহার

নির্বাচন মানেই গণতন্ত্র নয় বললেন ফরহাদ মজহার

কবি ও চিন্তক ফরহাদ মজহার বলেছেন, নির্বাচনের সাথে গণতন্ত্রের কোন সম্পর্ক নেই। নির্বাচন হচ্ছে গণতন্ত্রের চর্চা। সেই চর্চার জন্য সরকারকে নির্বাচন করতে হয়। 
তিনি বলেন, ‘জনগণের ইচ্ছার অভিপ্রায় তখন ঘটে, তারা যখন জানে কী ধরনের রাষ্ট্র তারা কায়েম করতে চায়। রাষ্ট্র গঠনের ব্যাপারটা সাংস্কৃতিক লড়াইয়ের সাথে জড়িত।’
আজ শুক্রবার রাতে নারায়ণগঞ্জ শহরের আলী আহম্মদ চুনকা মিলনায়তনে ‘জুলাই গণঅভ্যুত্থানের পথ’ শীর্ষক আলোচনা সভায় ফরহাদ মজহার এসব কথা বলেন। আলোচনার আয়োজন করে নাগরিক সংগঠন ‘পাঠ চিন্তা’।
জনগণের ক্ষমতাই যে সর্বভৌম এটা নিশ্চিত করতে হবে সবার আগে উল্লেখ করে তিনি বলেন, ‘আমি প্রতিবাদ করেছি, বার বার বলেছি গণঅভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছেন তাদের বিদ্যমান ফ্যাসিবাদী সংবিধানের অধীনে নেয়া যাবে না। কিন্তু এখন একটা সাংবিধানিক প্রতিবিপ্লব ঘটে গেছে। যারা ক্ষমতায় এসেছেন তাদের একটাই কাজ। তা হচ্ছে জনগণের অভিপ্রায়কে লিখিত রূপ দেয়া। অবশ্য সংবিধান থাকাটা খুব জরুরি নয়। ব্রিটেন, নিউজিল্যান্ড, ইসরাইলে লিখিত সংববিধান নেই। সেসব দেশেও তো বিচার-আচার হচ্ছে।’ 
অন্যের চিন্তায় হস্তক্ষেপের মানসিকতা থেকে মাজারে হামলা হচ্ছে উল্লেখ করে ফরহাদ মজহার বলেন, ‘মাজারে যারা হামলা চালাচ্ছে তাদের জিজ্ঞাসা করলে বলছে মাজারে মাদক সেবন হচ্ছে। যদি সেটাই একমাত্র কারণ হয়, তাহলে তারা কেনো শহরের বড় বড় ক্লাবগুলোতে নজর দিচ্ছে না। আমি বলবো, আসুন আমরা সবাই মাদক নির্মূল করি। মাজারে গান-বাদ্য হারাম, তাহলে আসুন কনসার্টগুলো বন্ধ করে দেই। আসলে এগুলো মূল বিষয় নয়। মূল বিষয় হচ্ছে অন্যের চিন্তায় হস্তক্ষেপের মানসিকতা থেকে বেরিয়ে আসতে পারেনি তারা।’