শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬
 শিরোনাম
আদিবাসী সংস্কৃতিতে বেড়ে ওঠা অ্যাঞ্জেলার ইসলাম গ্রহণের গল্প টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, প্রাণ গেল সেনাসদস্যের এক দিন পরই কমল স্বর্ণের দাম, ভরিতে ছাড় ২৭৪১ টাকা নিখোঁজের দুই দিন পর বাগানের ডোবায় মিলল স্কুলছাত্রীর মরদেহ যুক্তরাষ্ট্রে পঞ্চমবারের মতো সিনেটর হলেন বাংলাদেশের শেখ রহমান ১০০ বছরের ইতিহাসে প্রথম, আলিগড় বিশ্ববিদ্যালয়ে নারী ভিপি নাশরা সংবিধানে ইসলামী মূল্যবোধের প্রতিফলন ঘটানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘ঘুষ-হয়রানি কমলে শ্রমিকদের ৪০ হাজার টাকা বেতন দেওয়া সম্ভব’ ‘তিনি আমার স্ত্রী নন’, এনসিপিতে যোগদানের খবর নিয়ে রনির দাবি এমপি আমির হামজাকে ঘিরে ভিডিও-অডিও থাকার দাবি রাশেদ খানের

মহাসড়ক অবরোধ, গাজীপুরে আবারো শ্রমিক বিক্ষোভ

মহাসড়ক অবরোধ, গাজীপুরে আবারো শ্রমিক বিক্ষোভ

গাজীপুরে হাজিরা বোনাস বাড়ানোসহ বিভিন্ন দাবিতে দুটি কারখানায় কর্মবিরতি ও বিক্ষোভ মিছিল করেছে শ্রমিকরা। এ সময় তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। এতে ওই মহাসড়কের যানবাহন চলাচল বন্ধ থাকলে যাত্রীরা পড়েন ভোগান্তিতে।

স্থানীয়রা জানায়, রোববার (২২ সেপ্টেম্বর) সকালে গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার এলাকার মন্ডল ইন্টিমেটস লিমিটেডের শ্রমিকেরা কারখানায় এসে কাজে যোগ না দিয়ে হাজিরা বোনাস বাড়ানোর দাবিতে কর্মবিরতি শুরু করে।

পরে তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিলে মহাসড়কের ওই অংশে যানজট লেগে যায়। এতে দুর্ভোগে পড়েন যাত্রীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীর সদস্য ও শিল্প পুলিশ কাজ করছে।

অন্যদিকে, সকাল থেকে গাজীপুরের শ্রীপুর উপজেলার নতুন বাজার এলাকার এ্যাসরোটেক্স লিমিটেডের শ্রমিকরা নূন্যতম হাজিরা বোনাস এক হাজার টাকা ও টিফিন বিল বাড়ানোসহ গ্রেড অনুযায়ী বেতন বাড়ানোর দাবিতে কর্মবিরতি পালন করেছে।

শিল্প পুলিশের শ্রীপুর ক্যাম্পের সহকারী পুলিশ সুপার এসএম আজিজুল হক জানান, দুটি কারখানার শ্রমিকরা আন্দোলন করেছে। এর মধ্যে হাজিরা বোনাস বাড়ানোর দাবি জানিয়ে মন্ডল ইন্টিমিটস লিমিটেডের শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। আর এ্যাসরোটেক্স লিমিটেড কারখানায় কর্তৃপক্ষের সাথে আলোচনার সিদ্ধান্তে সমস্যার সমাধান হয়েছে।