শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬
 শিরোনাম
আদিবাসী সংস্কৃতিতে বেড়ে ওঠা অ্যাঞ্জেলার ইসলাম গ্রহণের গল্প টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, প্রাণ গেল সেনাসদস্যের এক দিন পরই কমল স্বর্ণের দাম, ভরিতে ছাড় ২৭৪১ টাকা নিখোঁজের দুই দিন পর বাগানের ডোবায় মিলল স্কুলছাত্রীর মরদেহ যুক্তরাষ্ট্রে পঞ্চমবারের মতো সিনেটর হলেন বাংলাদেশের শেখ রহমান ১০০ বছরের ইতিহাসে প্রথম, আলিগড় বিশ্ববিদ্যালয়ে নারী ভিপি নাশরা সংবিধানে ইসলামী মূল্যবোধের প্রতিফলন ঘটানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘ঘুষ-হয়রানি কমলে শ্রমিকদের ৪০ হাজার টাকা বেতন দেওয়া সম্ভব’ ‘তিনি আমার স্ত্রী নন’, এনসিপিতে যোগদানের খবর নিয়ে রনির দাবি এমপি আমির হামজাকে ঘিরে ভিডিও-অডিও থাকার দাবি রাশেদ খানের

ঢাকার তীব্র প্রতিবাদ ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের

ঢাকার তীব্র প্রতিবাদ ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের

সম্প্রতি  ঝাড়খন্ড সফরকালে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ’র বাংলাদেশি নাগরিকদের সম্পর্কে অত্যন্ত নিন্দনীয়  মন্তব্যের  তীব্র প্রতিবাদ জানিয়েছে ঢাকা। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আজ ঢাকায় ভারতীয় ডেপুটি হাইকমিশনারের কাছে এ ব্যাপারে একটি প্রতিবাদপত্র হস্তান্তর করা হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে  বলা হয়েছে,  প্রতিবাদপত্রে  ঢাকার পক্ষ থেকে ক্ষুব্ধ  প্রতিক্রিয়া ব্যক্ত  করে, ভারত সরকারকে রাজনৈতিক নেতাদের এ ধরনের আপত্তিকর ও অগ্রহণযোগ্য মন্তব্য করা থেকে বিরত থাকতে পরামর্শ দেয়ার আহ্বান জানানো হয়েছে।
মন্ত্রণালয় থেকে গুরুত্বারোপ করে বলা হয় যে, প্রতিবেশী দেশের নাগরিকদের বিরুদ্ধে দায়িত্বশীল অবস্থান থেকে আসা এ ধরনের মন্তব্য দু’টি বন্ধুত্বপূর্ণ দেশের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও বোঝাপড়ার মনোভাবকে ক্ষুন্ন করে।