শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬
 শিরোনাম
আদিবাসী সংস্কৃতিতে বেড়ে ওঠা অ্যাঞ্জেলার ইসলাম গ্রহণের গল্প টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, প্রাণ গেল সেনাসদস্যের এক দিন পরই কমল স্বর্ণের দাম, ভরিতে ছাড় ২৭৪১ টাকা নিখোঁজের দুই দিন পর বাগানের ডোবায় মিলল স্কুলছাত্রীর মরদেহ যুক্তরাষ্ট্রে পঞ্চমবারের মতো সিনেটর হলেন বাংলাদেশের শেখ রহমান ১০০ বছরের ইতিহাসে প্রথম, আলিগড় বিশ্ববিদ্যালয়ে নারী ভিপি নাশরা সংবিধানে ইসলামী মূল্যবোধের প্রতিফলন ঘটানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘ঘুষ-হয়রানি কমলে শ্রমিকদের ৪০ হাজার টাকা বেতন দেওয়া সম্ভব’ ‘তিনি আমার স্ত্রী নন’, এনসিপিতে যোগদানের খবর নিয়ে রনির দাবি এমপি আমির হামজাকে ঘিরে ভিডিও-অডিও থাকার দাবি রাশেদ খানের

চট্টগ্রামে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে, নিহত ২

চট্টগ্রামে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে, নিহত ২

চট্টগ্রামের শাহ আমানত সেতু এলাকায় একটি ইট বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দোকানে ঢুকে পড়ে দু’জন নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে আরো নয়জন।

সোমবার রাত সাড়ে ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজনের পরিচয় জানা গেছে। তার নাম বিকাশ (২৪)।

তবে হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে জানিয়েছে কর্ণফুলী থানা পুলিশ।

প্রতক্ষদর্শীরা জানায়, নিউমার্কেটমুখী ইটবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজি, মোটরসাইকেল ও পাশে থাকা দোকানে ধাক্কা দেয়। এতে সিএনজিচালক ও বাইকআরোহীসহ দু’জন গাড়ি চাপা পড়ে। দুর্ঘটনায় আনুমানিক ১২ জন আহত হতে পারে বলে জানায় তারা।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক বলেন, নতুন ব্রিজ এলাকায় সড়ক দুর্ঘটনায় আহত অবস্থায় ১১ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে চিকিৎসক দু’জনকে মৃত ঘোষণা করেছেন। তাদের পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে বলে জানান তিনি।