শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬
 শিরোনাম
আদিবাসী সংস্কৃতিতে বেড়ে ওঠা অ্যাঞ্জেলার ইসলাম গ্রহণের গল্প টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, প্রাণ গেল সেনাসদস্যের এক দিন পরই কমল স্বর্ণের দাম, ভরিতে ছাড় ২৭৪১ টাকা নিখোঁজের দুই দিন পর বাগানের ডোবায় মিলল স্কুলছাত্রীর মরদেহ যুক্তরাষ্ট্রে পঞ্চমবারের মতো সিনেটর হলেন বাংলাদেশের শেখ রহমান ১০০ বছরের ইতিহাসে প্রথম, আলিগড় বিশ্ববিদ্যালয়ে নারী ভিপি নাশরা সংবিধানে ইসলামী মূল্যবোধের প্রতিফলন ঘটানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘ঘুষ-হয়রানি কমলে শ্রমিকদের ৪০ হাজার টাকা বেতন দেওয়া সম্ভব’ ‘তিনি আমার স্ত্রী নন’, এনসিপিতে যোগদানের খবর নিয়ে রনির দাবি এমপি আমির হামজাকে ঘিরে ভিডিও-অডিও থাকার দাবি রাশেদ খানের

কক্সবাজারে যৌথ বাহিনীর অভিযান চলাকালে সেনা কর্মকর্তার মৃত্যু!

কক্সবাজারে যৌথ বাহিনীর অভিযান চলাকালে সেনা কর্মকর্তার মৃত্যু!

কক্সবাজারের চকরিয়ার ডুলহাজারায় যৌথ বাহিনীর অভিযান চলাকালে সন্ত্রাসীদের হামলায় সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম ছরোয়ার নিহত হয়েছেন। তিনি ৩৯ এসটি ব্যাটালিয়নের সদস্য এবং ৮২তম লং কোর্সের বিএ-১১৪৫৩ নম্বর অফিসার ছিলেন।

মঙ্গলবার রাত ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনীর একটি দল (৩৯ এসটি বিএন) সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে। সন্ত্রাসীরা বাহিনীর উপস্থিতি টের পেয়ে ছত্রভঙ্গ হওয়ার চেষ্টা করলে, লেফটেন্যান্ট তানজিম দুই সন্ত্রাসীকে চ্যালেঞ্জ করেন। 

এ সময় সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে এবং তার ঘাড়ে ছুরিকাঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে দ্রুত চকরিয়া খ্রিস্টান হাসপাতালে নিয়ে যাওয়া হলে রামু সিএমএইচে স্থানান্তর করা হয়। সেখানে ভোর ৫টা ৪০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চিকিৎসকদের মতে, লেফটেন্যান্ট তানজিমের শরীরে ছুরিকাঘাতের পাঁচটি ক্ষতচিহ্ন পাওয়া গেছে। নিহত তানজিম ছরোয়ার নির্জনের বাড়ি টাঙ্গাইল জেলার মিরের বেতকা গ্রামে।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মন্জুর কাদের ভূইয়া বিষয়টি নিশ্চিত করে জানান,  সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম ছরোয়ার সন্ত্রাসীদের ছুরিকাঘাতে নিহত হয়েছেন।