বুধবার, নভেম্বর ৪, ২০২৬
 শিরোনাম
পদ্মা ও যমুনায় দ্বিতীয় সেতু এবং পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা এগিয়ে নিতে বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জীবিত থাকলে সরকারকে শান্তিতে থাকতে দেবেন না বলে মন্তব্য তথ্য উপদেষ্টার শূন্য পাসের শিক্ষাপ্রতিষ্ঠানে কঠোর হচ্ছে শিক্ষা প্রশাসন, জবাবদিহি করতে হবে শিক্ষকদের আইফোন ডুয়ের সরবরাহ সংকট কবে কাটবে, অনিশ্চিত অ্যাপল প্রতিবন্ধী ব্যক্তিদের ভোটাধিকার নিশ্চিত করার আহ্বান হরমুজ প্রণালিতে দুই মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের প্রকৌশলী নজরুলের অনৈতিক প্রশ্রয়ে সরকারি মেগা প্রকল্পে যুবলীগ নেতার দৌরাত্ম্য! ২০২৭ সালে জাতীয় গ্রিডে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ যুক্ত করার লক্ষ্য: প্রধানমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় নতুন মোড়, দীপকে ফের রিমান্ডে নিতে চায় পুলিশ চার দিন গ্যাস সরবরাহ বন্ধের খবর বিভ্রান্তিকর: পেট্রোবাংলা

ইউএনওডিসি প্রতিনিধিদলের সাক্ষাৎ আইজিপির সাথে

ইউএনওডিসি প্রতিনিধিদলের সাক্ষাৎ আইজিপির সাথে

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ(আইজিপি) মো. ময়নুল ইসলাম’র সাথে ইউনাইটেড নেশনস অফিস অন ড্রাগস অ্যান্ড ক্রাইমের (ইউএনওডিসি) একটি প্রতিনিধিদল আজ বুধবার বিকেলে পুলিশ হেডকোয়ার্টার্সে সৌজন্য সাক্ষাৎ করেন ।
চার সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ইউএনওডিসি সাউথ এশিয়া রিপ্রেজেনটেটিভ মার্কো টেক্সেইরা।।
সাক্ষাতকালে আইজিপি বাংলাদেশ পুলিশের বিভিন্ন প্রশিক্ষণে সহযোগিতার জন্য ইউএনওডিসি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।
এ সময় ক্রমবর্ধমান অপরাধ নিয়ন্ত্রণ, ট্রান্সন্যাশনাল ক্রাইম, অর্গানাইজড ক্রাইম, সাইবার ক্রাইম, উগ্রবাদ, মানব পাচার, ফিন্যান্সিয়াল ক্রাইম, মাদক, তথ্য আদান-প্রদান, ক্রাইসিস ম্যানেজমেন্ট ও জনশৃঙ্খলা রক্ষায় দেশে-বিদেশে যুগোপযোগী প্রশিক্ষণ এবং লজিস্টিকস সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়।
বাংলাদেশ পুলিশের প্রশিক্ষণে ইউএনওডিসি-এর সহযোগিতা অব্যাহত থাকবে বলে আইজিপি আশা প্রকাশ করেন।
প্রতিনিধিদল বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধিতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।