বুধবার, নভেম্বর ৪, ২০২৬
 শিরোনাম
পদ্মা ও যমুনায় দ্বিতীয় সেতু এবং পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা এগিয়ে নিতে বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জীবিত থাকলে সরকারকে শান্তিতে থাকতে দেবেন না বলে মন্তব্য তথ্য উপদেষ্টার শূন্য পাসের শিক্ষাপ্রতিষ্ঠানে কঠোর হচ্ছে শিক্ষা প্রশাসন, জবাবদিহি করতে হবে শিক্ষকদের আইফোন ডুয়ের সরবরাহ সংকট কবে কাটবে, অনিশ্চিত অ্যাপল প্রতিবন্ধী ব্যক্তিদের ভোটাধিকার নিশ্চিত করার আহ্বান হরমুজ প্রণালিতে দুই মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের প্রকৌশলী নজরুলের অনৈতিক প্রশ্রয়ে সরকারি মেগা প্রকল্পে যুবলীগ নেতার দৌরাত্ম্য! ২০২৭ সালে জাতীয় গ্রিডে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ যুক্ত করার লক্ষ্য: প্রধানমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় নতুন মোড়, দীপকে ফের রিমান্ডে নিতে চায় পুলিশ চার দিন গ্যাস সরবরাহ বন্ধের খবর বিভ্রান্তিকর: পেট্রোবাংলা

তিন নারী গার্মেন্টসকর্মী নিহত মানিকগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে

তিন নারী গার্মেন্টসকর্মী নিহত মানিকগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে

ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের শিবালয়ে গার্মেন্টসকর্মীদের বহনকারী একটি বাসের সাথে ট্রাকের সংঘর্ষে তিন নারী নিহত হয়েছেন। আহত হয়েছে কমপক্ষে ২০ জন। হতাহতদের পরিচয় এখনো জানা যায়নি।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার বোয়ালী ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন শিবালয় উপজেলার ঝিকুটিয়া গ্রামের বাতেনের স্ত্রী ফুলমতি (৩৫), একই উপজেলার তেওতা ইউনিয়নের মো: সাব্বির হোসেনের স্ত্রী সাবিনা আক্তার (২২) ও একই ইউনিয়নের নারায়ন তেওতা গ্রামের ইকবাল হোসেনের স্ত্রী বিথী আক্তার (৩৫)।

বিষয়টি নিশ্চিত করে বরংগাইল হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ইব্রাহিম বলেন, বৃহস্পতিবার সকালে মানিকগঞ্জগামী তারাসীমা গার্মেন্টসকর্মীদের বহনকারী একটি বাসের সাথে ট্রাকের সংঘর্ষ হয়। দুর্ঘটনাকবলিত বাসটির সামনের অংশ দুমরে মুচড়ে যায় এবং ট্রাকটি পার্শ্ববর্তী খাদে পরে যায়। দুর্ঘটনাস্থলে একজন ও হাসপাতালে নেয়ার পথে আরো দু’জন মারা যায়। আহত হয়েছেন ওই বাসের কমপক্ষে ২০ যাত্রী।

হতাহতদের উদ্ধারে স্থানীয় ফায়ার সার্ভিস, হাইওয়ে পুলিশ, থানা পুলিশ ও স্থানীয়রা কাজ করেছেন বলে জানান তিনি।

শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক শাম্মী আক্তার জানান, আহত রোগীর সঠিক সংখ্যা এখনো বলা যাচ্ছে না। তবে এ পর্যন্ত ২০ জনকে তারা চিকিৎসা সেবা দিয়েছেন। হাসপাতালে আনার আগেই তিন নারী গার্মেন্টস কর্মী মারা গেছেন।