মঙ্গলবার, নভেম্বর ৩, ২০২৬
 শিরোনাম
ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জামানত ছাড়াই ২০ লাখ টাকা ঋণ পেতে আবেদন করতে পারবেন তরুণরা আগামী গ্রীষ্মে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য: বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী হ্যালোইনে যুক্তরাষ্ট্রজুড়ে সহিংসতা ও বন্দুক হামলায় প্রাণ গেল অন্তত ২৪ জনের ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৬ জনের, হাসপাতালে নতুন ভর্তি ১ হাজার ৯৭০ শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে জামায়াতকর্মী মোবারক হোসেনের বিরুদ্ধে মামলা ইরানের সম্ভাব্য হামলা ঘিরে ইসরায়েলে সর্বোচ্চ সতর্কতা জারি পোশাকশিল্প ধ্বংসের ষড়যন্ত্র চলছে, সরকারকে কঠোর হওয়ার আহ্বান জামায়াত আমিরের রক্তদান ও মৃত্যুর পর চক্ষুদানে জনসচেতনতা তৈরির আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর সরকারি যোগাযোগ নির্বিঘ্ন রাখতে এলজিইডি কর্মকর্তাদের সিম-হোয়াটসঅ্যাপ চালু রাখার নির্দেশ

টেকনাফে বন্ধ হল পাহাড় কাটা

টেকনাফে বন্ধ হল পাহাড় কাটা

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের হস্তক্ষেপে টেকনাফে বন্ধ করা হয়েছে পাহাড় কাটা।
সোমবার রাত ৯টার দিকে টেকনাফ উপজেলার শামলাপুর এলাকায় এ পাহাড় কাটা বন্ধ করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী বলেন, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টার নির্দেশে ঘটনাস্থলে গিয়ে পাহাড় কাটা বন্ধ করা হয়েছে। এসময় পাহাড় কাটায় জড়িত থাকার অভিযোগে হেলাল উদ্দিন নামের একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
স্থানীয় লোকজন জানান, টেকনাফ উপজেলার শামলাপুর এলাকায় গত দুই দিন ধরে দিন-রাত প্রকাশ্যে পাহাড় কাটছে স্থানীয় সংঘবদ্ধ একটি চক্র। স্কেভেটর দিয়ে পাহাড় কেটে ১০/১২টি ট্রাকে করে পাহাড়ের মাটিগুলো সরবরাহ করা হয়। চক্রটি পাহাড়ের এ মাটি বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজে বিক্রি করে লাখ লাখ টাকা অবৈধভাবে আয় করে আসছে।
শামলাপুর এলাকায় যে এলাকাতে পাহাড় কাটা চলছিল ওই জায়গাটি বন বিভাগের নয় জানিয়ে
কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা সারোয়ার আলম বলেন, উপদেষ্টার নির্দেশে বন বিভাগের সহযোগিতায় টেকনাফের ইউএনও অভিযোন চালিয়ে পাহাড় কাটা বন্ধ করেছেন।