মঙ্গলবার, নভেম্বর ৩, ২০২৬
 শিরোনাম
ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জামানত ছাড়াই ২০ লাখ টাকা ঋণ পেতে আবেদন করতে পারবেন তরুণরা আগামী গ্রীষ্মে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য: বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী হ্যালোইনে যুক্তরাষ্ট্রজুড়ে সহিংসতা ও বন্দুক হামলায় প্রাণ গেল অন্তত ২৪ জনের ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৬ জনের, হাসপাতালে নতুন ভর্তি ১ হাজার ৯৭০ শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে জামায়াতকর্মী মোবারক হোসেনের বিরুদ্ধে মামলা ইরানের সম্ভাব্য হামলা ঘিরে ইসরায়েলে সর্বোচ্চ সতর্কতা জারি পোশাকশিল্প ধ্বংসের ষড়যন্ত্র চলছে, সরকারকে কঠোর হওয়ার আহ্বান জামায়াত আমিরের রক্তদান ও মৃত্যুর পর চক্ষুদানে জনসচেতনতা তৈরির আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর সরকারি যোগাযোগ নির্বিঘ্ন রাখতে এলজিইডি কর্মকর্তাদের সিম-হোয়াটসঅ্যাপ চালু রাখার নির্দেশ

বিদ্যুতের তার ছিড়ে হবিগঞ্জে পরে দুই ব্যক্তি নিহত

বিদ্যুতের তার ছিড়ে হবিগঞ্জে পরে দুই ব্যক্তি নিহত

হবিগঞ্জ জেলার লাখাইয়ে বুধবার রাত ৮টায়  বিদুত্যের তার ছিড়ে দুই ব্যক্তি নিহত হয়েছে।
মৃতরা  হলো জেলার লাখাই উপজেলা বুল্লা ইউনিয়নের গোয়াকাড়া গ্রামের আব্দুর রউফ মিয়ার ছেলে ফরাজ আলী (৩০), একই গ্রামের হাজী রহমত আলীর ছেলে জমশেদ মিয়া (৩৫)।
বিষয়টি নিশ্চিত করেছেন লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বন্দে আলী মিয়া।
পুলিশ জানায়, বুধবার রাত ৮টায় আকষ্মিক ঝড় বৃষ্টি হলে জেলার লাখাই উপজেলা বুল্লা ইউনিয়নের গোয়াকরা এলাকায়
পল্লী বিদুত্যের তার ছিড়ে পড়লে ঘটনাস্থলেই ২ জনের মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
ওসি আরো জানান, এ ঘটনায় অপমৃত্যু মামলা দায়ের করা হবে।