মঙ্গলবার, নভেম্বর ৩, ২০২৬
 শিরোনাম
ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জামানত ছাড়াই ২০ লাখ টাকা ঋণ পেতে আবেদন করতে পারবেন তরুণরা আগামী গ্রীষ্মে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য: বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী হ্যালোইনে যুক্তরাষ্ট্রজুড়ে সহিংসতা ও বন্দুক হামলায় প্রাণ গেল অন্তত ২৪ জনের ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৬ জনের, হাসপাতালে নতুন ভর্তি ১ হাজার ৯৭০ শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে জামায়াতকর্মী মোবারক হোসেনের বিরুদ্ধে মামলা ইরানের সম্ভাব্য হামলা ঘিরে ইসরায়েলে সর্বোচ্চ সতর্কতা জারি পোশাকশিল্প ধ্বংসের ষড়যন্ত্র চলছে, সরকারকে কঠোর হওয়ার আহ্বান জামায়াত আমিরের রক্তদান ও মৃত্যুর পর চক্ষুদানে জনসচেতনতা তৈরির আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর সরকারি যোগাযোগ নির্বিঘ্ন রাখতে এলজিইডি কর্মকর্তাদের সিম-হোয়াটসঅ্যাপ চালু রাখার নির্দেশ

বৃষ্টি আর কতদিন থাকবে যা জানাল আবহাওয়া অফিস

বৃষ্টি আর কতদিন থাকবে যা জানাল আবহাওয়া অফিস

রাজধানীসহ সারা দেশের বিভিন্ন অঞ্চলে গত দুই দিন ধরে কোথাও অল্প আবার কোথাও মুষলধারে বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টি হতে পারে সপ্তাহজুড়ে এমনটায় জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এই বৃষ্টির পরিমাণ মধ্য অক্টোবরের পর কমে আসবে বলেও জানানো হয়।

শুক্রবার আবহাওয়াবিদ বজলুর রশীদ এ তথ্য জানান। 

এদিকে, শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে পরের ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। 

নদীবন্দরগুলোতে ১ নম্বর এবং সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জারি রয়েছে। আর শুক্রবার ভোর ৬টা থেকে ৩ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টি রেকর্ড করা হয় টাঙ্গাইলে, ১৩০ মিলিমিটার। 

 

এদিকে শনিবারের মধ্যে পশ্চিমবঙ্গের উপকূলীয় এলাকা ও এর আশপাশের এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।

সারা দেশে মৌসুমি বায়ু ১০ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত সক্রিয় থাকবে। এর প্রভাবে বৃষ্টিপাত অব্যাহত থাকবে। অতি ভারি বৃষ্টি না হলেও ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।