শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬
 শিরোনাম
আদিবাসী সংস্কৃতিতে বেড়ে ওঠা অ্যাঞ্জেলার ইসলাম গ্রহণের গল্প টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, প্রাণ গেল সেনাসদস্যের এক দিন পরই কমল স্বর্ণের দাম, ভরিতে ছাড় ২৭৪১ টাকা নিখোঁজের দুই দিন পর বাগানের ডোবায় মিলল স্কুলছাত্রীর মরদেহ যুক্তরাষ্ট্রে পঞ্চমবারের মতো সিনেটর হলেন বাংলাদেশের শেখ রহমান ১০০ বছরের ইতিহাসে প্রথম, আলিগড় বিশ্ববিদ্যালয়ে নারী ভিপি নাশরা সংবিধানে ইসলামী মূল্যবোধের প্রতিফলন ঘটানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘ঘুষ-হয়রানি কমলে শ্রমিকদের ৪০ হাজার টাকা বেতন দেওয়া সম্ভব’ ‘তিনি আমার স্ত্রী নন’, এনসিপিতে যোগদানের খবর নিয়ে রনির দাবি এমপি আমির হামজাকে ঘিরে ভিডিও-অডিও থাকার দাবি রাশেদ খানের

তুরস্ক নাগরিকদের লেবানন থেকে সরিয়ে নেবে

তুরস্ক নাগরিকদের লেবানন থেকে সরিয়ে নেবে

তুরস্ক বুধবার থেকে তাদের প্রায় ২ হাজার নাগরিককে দেশে ফিরিয়ে আনার জন্য জাহাজ পাঠাচ্ছে। সে দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় একথা জানিয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, মঙ্গলবার তুরস্কের দক্ষিণাঞ্চলীয় মারসিন প্রদেশের একটি বন্দর থেকে নৌ বাহিনীর দুটি জাহাজ বৈরুতের উদ্দেশ্যে রওনা হবে।
ইস্তাম্বুল থেকে এএফপি জানায়।
তুরস্কের কনস্যুলেট অফিসের হিসেব মতে আনুমানিক ১৪ হাজার নিবন্ধিত নাগরিক লেবাননে রয়েছে।
তুর্কি কর্মকর্তারা বলেছেন, লেবানন থেকে তারা তাদের নাগরিকদের সরিয়ে নেওয়ার জরুরি পরিকল্পনা
করেছে, কারণ লেবাননের মাটিতে নিরাপত্তা পরিস্থিতির মারাত্মক অবনতি হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, গত সপ্তাহে তুরস্ক হয়ে তৃতীয় দেশের নাগরিকদের সরিয়ে নেওয়ার জন্য
নির্দেশনা ও নির্ধারণ করা হয়েছে। মন্ত্রণালয় আরো বলেছে, প্রায় ২০টি দেশের সহযোগিতার অনুরোধে প্রয়োজনীয় প্রস্তুতি চলছে।