সোমবার, নভেম্বর ২, ২০২৬
 শিরোনাম
আগামী ৩ নভেম্বর সোলার এক্সপো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী চার দিনের জন্য বন্ধ হচ্ছে এলএনজি টার্মিনাল, কমবে দেশজুড়ে গ্যাসের সরবরাহ খারাপ ফল করা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর জবাবদিহি নিশ্চিতের নির্দেশ শিক্ষামন্ত্রীর পোশাকশ্রমিকদের আন্দোলন নিয়ে জরুরি বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানে নরওয়ের সহযোগিতা চাইলেন স্পিকার ছাত্রজীবনের রাজনৈতিক পরিচয় যেন কর্মজীবনে প্রভাব না ফেলে: স্বরাষ্ট্রমন্ত্রী হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১ হাজার ৪১৭ জন, মৃত্যু আরও ২ জনের আগামী গ্রীষ্মে লোডশেডিং কিছুটা কমানো সম্ভব হবে: বিদ্যুৎমন্ত্রী শ্রমিক আন্দোলনের জেরে আশুলিয়ার ৫০টির বেশি কারখানায় ছুটি ঘোষণা গার্মেন্টসকর্মীর পরিচয়ে আন্দোলনে নেমেছে আওয়ামী লীগ-ছাত্রলীগ

বিয়ে করলেন সমন্বয়ক হাসনাত

বিয়ে করলেন সমন্বয়ক হাসনাত

বিয়ে করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। তার বিয়ের বিষয়টি এক ফেসবুক পোস্টে নিশ্চিত করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আরেক সমন্বয়ক সারজিস আলম।

শনিবার দুপুরে ফেসবুকে হাসনাতের সঙ্গে নিজের ছবি পোস্ট করে সারজিস আলম লিখেছেন, আল্লাহ পৃথিবীতে আমাদের জন্য যা দিয়েছেন তার সবই নেয়ামত৷ তার মধ্যে সবচেয়ে উত্তম নেয়ামত হচ্ছে একজন নেককার স্ত্রী৷ আজ থেকে তুমি তেমনই একজন স্ত্রীর দায়িত্ব গ্রহণ করছ৷ দাম্পত্য জীবন সুখের হোক৷ আল্লাহ তোমাদের জীবনকে বরকতময় করে তুলুন৷ বিশেষ দ্রষ্টব্য: ভাবিকে এখনো আমরাও দেখিনি৷

সম্প্রতি সমন্বয়কদের নিয়ে সামাজিকমাধ্যমে গুজব রটানো হচ্ছে। সারজিস, হাসনাতরাও এসব গুজব ‘চালাইদেন সোর্স’ লিখে মজা করেছেন।

তাই সত্যি সত্যি হাসনাত আবদুল্লাহ বিয়ে করেছেন কি না জানতে যোগাযোগ করা হলে ছাত্র-আন্দোলনের আরেক সমন্বয়ক তারেকুল ইসলাম জানান, হাসনাত আব্দুল্লাহের বিয়ের তথ্য সঠিক।