শনিবার, নভেম্বর ৭, ২০২৬
 শিরোনাম
আদিবাসী সংস্কৃতিতে বেড়ে ওঠা অ্যাঞ্জেলার ইসলাম গ্রহণের গল্প টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, প্রাণ গেল সেনাসদস্যের এক দিন পরই কমল স্বর্ণের দাম, ভরিতে ছাড় ২৭৪১ টাকা নিখোঁজের দুই দিন পর বাগানের ডোবায় মিলল স্কুলছাত্রীর মরদেহ যুক্তরাষ্ট্রে পঞ্চমবারের মতো সিনেটর হলেন বাংলাদেশের শেখ রহমান ১০০ বছরের ইতিহাসে প্রথম, আলিগড় বিশ্ববিদ্যালয়ে নারী ভিপি নাশরা সংবিধানে ইসলামী মূল্যবোধের প্রতিফলন ঘটানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘ঘুষ-হয়রানি কমলে শ্রমিকদের ৪০ হাজার টাকা বেতন দেওয়া সম্ভব’ ‘তিনি আমার স্ত্রী নন’, এনসিপিতে যোগদানের খবর নিয়ে রনির দাবি এমপি আমির হামজাকে ঘিরে ভিডিও-অডিও থাকার দাবি রাশেদ খানের

যুদ্ধবিরতির আহ্বান লেবাননের প্রধানমন্ত্রীর

যুদ্ধবিরতির আহ্বান লেবাননের প্রধানমন্ত্রীর

লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি শুক্রবার জাতিসংঘকে ইসরাইল ও ইরান-সমর্থিত হিজবুল্লাহ’র মধ্যে ‘অবিলম্বে’ যুদ্ধবিরতির লক্ষ্যে একটি প্রস্তাব পাস করার আহ্বান জানিয়েছেন।

মিকাতি সাংবাদিকদের বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয় জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে ‘পূর্ণ ও অবিলম্বে যুদ্ধবিরতি’ দাবি করে একটি প্রস্তাব পাস করতে বলবে। বৈরুত থেকে এএফপি এ খবর জানায়।

সরকার ২০০৬ সালে গৃহীত রেজুলিউশন ১৭০১-এর প্রতি প্রতিশ্রুতিবদ্ধ  উল্লেখ করে দেশের দক্ষিণে সশস্ত্র বাহিনী হিসেবে কেবল লেবাননের সেনাবাহিনী ও শান্তিরক্ষীদের মোতায়েন থাকার আহ্বান জানিয়েছে।