শনিবার, নভেম্বর ৭, ২০২৬
 শিরোনাম
আদিবাসী সংস্কৃতিতে বেড়ে ওঠা অ্যাঞ্জেলার ইসলাম গ্রহণের গল্প টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, প্রাণ গেল সেনাসদস্যের এক দিন পরই কমল স্বর্ণের দাম, ভরিতে ছাড় ২৭৪১ টাকা নিখোঁজের দুই দিন পর বাগানের ডোবায় মিলল স্কুলছাত্রীর মরদেহ যুক্তরাষ্ট্রে পঞ্চমবারের মতো সিনেটর হলেন বাংলাদেশের শেখ রহমান ১০০ বছরের ইতিহাসে প্রথম, আলিগড় বিশ্ববিদ্যালয়ে নারী ভিপি নাশরা সংবিধানে ইসলামী মূল্যবোধের প্রতিফলন ঘটানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘ঘুষ-হয়রানি কমলে শ্রমিকদের ৪০ হাজার টাকা বেতন দেওয়া সম্ভব’ ‘তিনি আমার স্ত্রী নন’, এনসিপিতে যোগদানের খবর নিয়ে রনির দাবি এমপি আমির হামজাকে ঘিরে ভিডিও-অডিও থাকার দাবি রাশেদ খানের

প্রতিরোধের মনোভাব জোরদার হবে সিনওয়ার হত্যার পর

প্রতিরোধের মনোভাব জোরদার হবে সিনওয়ার হত্যার পর

ইসরাইল হামাস প্রধান ইয়াহিয়া সিনওয়ারকে হত্যা করেছে বলে নিশ্চত খবর দেওয়ার পর জাতিসঘে ইরানের মিশন বৃহস্পতিবার বলেছে, ইয়াহিয়া সিনওয়ারের হত্যাকাণ্ড এই অঞ্চলে 'প্রতিরোধ' জোরদার করার দিকে নিয়ে যাবে।

জাতিসংঘ থেকে এএফপি জানায়, মিশন এক্স-এর একটি পোস্টে বলেছে, 'প্রতিরোধের চেতনাকে জেরালো করা হবে। তিনি যুবক ও শিশুদের জন্য একটি মডেল হয়ে উঠবেন যারা ফিলিস্তিনের মুক্তির দিকে তার পথকে এগিয়ে নিয়ে যাবে।'

তিনি আরো বলেন, 'যতদিন দখলদারিতৃব ও আগ্রাসন থাকবে, প্রতিরোধ টিকে থাকবে। কেননা শহিদরা অমর এবং অনুপ্রেরণার উৎস।'