শনিবার, নভেম্বর ৭, ২০২৬
 শিরোনাম
আদিবাসী সংস্কৃতিতে বেড়ে ওঠা অ্যাঞ্জেলার ইসলাম গ্রহণের গল্প টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, প্রাণ গেল সেনাসদস্যের এক দিন পরই কমল স্বর্ণের দাম, ভরিতে ছাড় ২৭৪১ টাকা নিখোঁজের দুই দিন পর বাগানের ডোবায় মিলল স্কুলছাত্রীর মরদেহ যুক্তরাষ্ট্রে পঞ্চমবারের মতো সিনেটর হলেন বাংলাদেশের শেখ রহমান ১০০ বছরের ইতিহাসে প্রথম, আলিগড় বিশ্ববিদ্যালয়ে নারী ভিপি নাশরা সংবিধানে ইসলামী মূল্যবোধের প্রতিফলন ঘটানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘ঘুষ-হয়রানি কমলে শ্রমিকদের ৪০ হাজার টাকা বেতন দেওয়া সম্ভব’ ‘তিনি আমার স্ত্রী নন’, এনসিপিতে যোগদানের খবর নিয়ে রনির দাবি এমপি আমির হামজাকে ঘিরে ভিডিও-অডিও থাকার দাবি রাশেদ খানের

ইরাকে সৌদি টিভি অফিসে হামলা ইরানপন্থী বিক্ষোভকারীদের

ইরাকে সৌদি টিভি অফিসে হামলা ইরানপন্থী বিক্ষোভকারীদের

ইরানপন্থী সশস্ত্র সমর্থকরা শনিবার ভোরে ইরাকে একটি সৌদি টিভি চ্যানেলের অফিসে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করেছে।

নিরাপত্তা সূত্র জানিয়েছে,সৌদি টিভি চ্যানেলে ইরান-সমর্থিত কমান্ডারদের ‘সন্ত্রাসী’ হিসেবে উল্লেখ করে একটি প্রতিবেদন প্রচারের পর এই হামলা চালানো হয়।
 
বাগদাদ থেকে এএফপি জানায়।

নাম প্রকাশে অনিচ্ছুক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সুত্র বার্তা সংস্থা এএফপি’কে জানিয়েছে, মধ্যরাতের পর সৌদি আরবের সম্প্রচারকারী এমবিসি’র বাগদাদ স্টুডিওতে ৪শ’ থেকে ৫শ’ লোক হামলা চালায়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র  আরো জানায়, ‘হামলাকারীরা টিভি স্টুডিওর ইলেকট্রনিক্স যন্ত্রপাতি ও কম্পিউটার ধ্বংস করে এবং ভবনের একটি অংশে আগুন লাগিয়ে দেয়।’

পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয় এবং আগুন নিভিয়ে ফেলে।