বুধবার, নভেম্বর ৪, ২০২৬
 শিরোনাম
পদ্মা ও যমুনায় দ্বিতীয় সেতু এবং পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা এগিয়ে নিতে বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জীবিত থাকলে সরকারকে শান্তিতে থাকতে দেবেন না বলে মন্তব্য তথ্য উপদেষ্টার শূন্য পাসের শিক্ষাপ্রতিষ্ঠানে কঠোর হচ্ছে শিক্ষা প্রশাসন, জবাবদিহি করতে হবে শিক্ষকদের আইফোন ডুয়ের সরবরাহ সংকট কবে কাটবে, অনিশ্চিত অ্যাপল প্রতিবন্ধী ব্যক্তিদের ভোটাধিকার নিশ্চিত করার আহ্বান হরমুজ প্রণালিতে দুই মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের প্রকৌশলী নজরুলের অনৈতিক প্রশ্রয়ে সরকারি মেগা প্রকল্পে যুবলীগ নেতার দৌরাত্ম্য! ২০২৭ সালে জাতীয় গ্রিডে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ যুক্ত করার লক্ষ্য: প্রধানমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় নতুন মোড়, দীপকে ফের রিমান্ডে নিতে চায় পুলিশ চার দিন গ্যাস সরবরাহ বন্ধের খবর বিভ্রান্তিকর: পেট্রোবাংলা

ঢাকা ও দিল্লি আলোচনা দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে

ঢাকা ও দিল্লি আলোচনা দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা আজ পররাষ্ট্র সচিব মো. জসিম উদ্দিনের সঙ্গে সাক্ষাত করে বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নেয়ার বিষয়ে আলোচনা করেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠকে শান্তি, নিরাপত্তা ও উন্নয়নের জন্য বাংলাদেশ ও ভারত উভয়ের অভিন্ন আকাক্সক্ষার সঙ্গে সামঞ্জস্য রেখে পারস্পরিক সহযোগিতা এগিয়ে নেওয়ার ওপর আলোকপাত করা হয়। 

বৈঠকের পরে গণমাধ্যমকে ভার্মা বলেন, আগামী দিনে আমরা কীভাবে আমাদের সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে পারি সে বিষয়টিই  বৈঠকে প্রাধান্য পায়। তিনি বলেন, উভয় পক্ষই মূল সমস্যাগুলো মোকাবেলায় নিয়মিত দ্বিপক্ষীয় ব্যবস্থাকে পুনরুজ্জীবিত করার গুরুত্বের উপর জোর দিয়েছে।

এক প্রশ্নের জবাবে রাষ্ট্রদূত বলেন, তারা সুনির্দিষ্টভাবে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কথা বলেননি।

ভারত ও বাংলাদেশের মধ্যে ফরেন অফিস কনসালটেশনের (এফওসি) পরবর্তী রাউন্ড সম্পর্কে ভার্মা উল্লেখ করেন যে, এটি তাদের আলোচনার একটি বিষয় ছিল। এর আগে ২৩ নভেম্বর, ২০২২-এ এফওসি নয়াদিল্লিতে অনুষ্ঠিত হয়েছিল। 

গত ২ অক্টোবর ভারতীয় হাইকমিশনার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাত করেন এবং তারা দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়েও আলোচনা করেন।