শনিবার, নভেম্বর ৭, ২০২৬
 শিরোনাম
আদিবাসী সংস্কৃতিতে বেড়ে ওঠা অ্যাঞ্জেলার ইসলাম গ্রহণের গল্প টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, প্রাণ গেল সেনাসদস্যের এক দিন পরই কমল স্বর্ণের দাম, ভরিতে ছাড় ২৭৪১ টাকা নিখোঁজের দুই দিন পর বাগানের ডোবায় মিলল স্কুলছাত্রীর মরদেহ যুক্তরাষ্ট্রে পঞ্চমবারের মতো সিনেটর হলেন বাংলাদেশের শেখ রহমান ১০০ বছরের ইতিহাসে প্রথম, আলিগড় বিশ্ববিদ্যালয়ে নারী ভিপি নাশরা সংবিধানে ইসলামী মূল্যবোধের প্রতিফলন ঘটানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘ঘুষ-হয়রানি কমলে শ্রমিকদের ৪০ হাজার টাকা বেতন দেওয়া সম্ভব’ ‘তিনি আমার স্ত্রী নন’, এনসিপিতে যোগদানের খবর নিয়ে রনির দাবি এমপি আমির হামজাকে ঘিরে ভিডিও-অডিও থাকার দাবি রাশেদ খানের

শি জিনপিং রাশিয়ার সঙ্গে সম্পর্ককে স্বাগত জানালেন

শি জিনপিং রাশিয়ার সঙ্গে সম্পর্ককে স্বাগত জানালেন

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং মঙ্গলবার কাজানে ব্রিকস সম্মেলনে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎকরার সময় 'বিশৃঙ্খল' বিশ্বে রাশিয়ার সঙ্গে তার দেশের সম্পর্ককে স্বাগত জানিয়েছেন৷

কাজান থেকে এএফপি  জানায়, শি তাদের দুই দেশের মধ্যে 'গভীর বন্ধুত্বের' প্রশংসা করে পুতিনকে বলেছেন, 'বিশ্ব এক শতাব্দীতে গভীর অদৃশ্য পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে, এবং আন্তর্জাতিক পরিস্থিতি বিশৃঙ্খল, তবে ওতপ্রোতভাবে একে অপরের সাথে জড়িত।'

শি বলেন,  চীন এবং রাশিয়া, 'বিস্তৃত কৌশলগত সমন্বয় এবং ব্যবহারিক সহযোগিতা ক্রমাগত গভীর ও প্রসারিত করেছে।'

চীনের নেতা বলেন, সম্পর্ক "দুই দেশের উন্নয়ন, পুনরুজ্জীবন এবং আধুনিকায়নে শক্তিশালী প্রেরণা যোগ করেছে।'

শি আরো বলেন, তারা 'আন্তর্জাতিক ন্যায্যতা এবং ন্যায়বিচার বজায় রাখতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।'

রাশিয়া ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে সামরিক আক্রমণ শুরু করার পর থেকে মস্কো ও বেইজিং ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করেছে।  এটি পশ্চিমে উদ্বেগ সৃষ্টি করেছে। কারণ উভয় দেশ বিশ্বব্যাপী তাদের প্রভাব বিস্তার করতে চায়।

মস্কো ইউক্রেনে আক্রমণ শুরু করার কিছুক্ষণ আগে চীন ও রাশিয়া একটি 'সীমাহীন' অংশীদারিত্ব ঘোষণা করেছিল। বেইজিং কখনও মস্কার ইউক্রেন হামলার নিন্দা করেনি।