মঙ্গলবার, নভেম্বর ৩, ২০২৬
 শিরোনাম
ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জামানত ছাড়াই ২০ লাখ টাকা ঋণ পেতে আবেদন করতে পারবেন তরুণরা আগামী গ্রীষ্মে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য: বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী হ্যালোইনে যুক্তরাষ্ট্রজুড়ে সহিংসতা ও বন্দুক হামলায় প্রাণ গেল অন্তত ২৪ জনের ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৬ জনের, হাসপাতালে নতুন ভর্তি ১ হাজার ৯৭০ শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে জামায়াতকর্মী মোবারক হোসেনের বিরুদ্ধে মামলা ইরানের সম্ভাব্য হামলা ঘিরে ইসরায়েলে সর্বোচ্চ সতর্কতা জারি পোশাকশিল্প ধ্বংসের ষড়যন্ত্র চলছে, সরকারকে কঠোর হওয়ার আহ্বান জামায়াত আমিরের রক্তদান ও মৃত্যুর পর চক্ষুদানে জনসচেতনতা তৈরির আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর সরকারি যোগাযোগ নির্বিঘ্ন রাখতে এলজিইডি কর্মকর্তাদের সিম-হোয়াটসঅ্যাপ চালু রাখার নির্দেশ

তেজগাঁওয়ে বস্তিতে আগুন, প্রাণ গেল ২ জনের

তেজগাঁওয়ে বস্তিতে আগুন, প্রাণ গেল ২ জনের

রাজধানীর তেজগাঁওয়ে মোল্লাবাড়ি বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনায় দুইজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় একজন নিখোঁজ রয়েছেন। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি। এছাড়া বস্তির তিন শতাধিক ঘর পুড়ে গেছে বলে জানা গেছে।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম থেকে জানায়, শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে তেজগাঁওয়ে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) পাশে একটি বস্তিতে আগুন লাগার খবর পায় তারা। ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট সোয়া ঘণ্টার চেষ্টায় ভোররাত ৩টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস ২ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে।

ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেনটেন্যান্স) লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী তাৎক্ষণিক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।

ফায়ার সার্ভিস কর্মকর্তা এরশাদ হোসেন গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শুক্রবার রাত আড়াইটার দিকে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট প্রায় সোয়া এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।