শনিবার, নভেম্বর ৭, ২০২৬
 শিরোনাম
আদিবাসী সংস্কৃতিতে বেড়ে ওঠা অ্যাঞ্জেলার ইসলাম গ্রহণের গল্প টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, প্রাণ গেল সেনাসদস্যের এক দিন পরই কমল স্বর্ণের দাম, ভরিতে ছাড় ২৭৪১ টাকা নিখোঁজের দুই দিন পর বাগানের ডোবায় মিলল স্কুলছাত্রীর মরদেহ যুক্তরাষ্ট্রে পঞ্চমবারের মতো সিনেটর হলেন বাংলাদেশের শেখ রহমান ১০০ বছরের ইতিহাসে প্রথম, আলিগড় বিশ্ববিদ্যালয়ে নারী ভিপি নাশরা সংবিধানে ইসলামী মূল্যবোধের প্রতিফলন ঘটানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘ঘুষ-হয়রানি কমলে শ্রমিকদের ৪০ হাজার টাকা বেতন দেওয়া সম্ভব’ ‘তিনি আমার স্ত্রী নন’, এনসিপিতে যোগদানের খবর নিয়ে রনির দাবি এমপি আমির হামজাকে ঘিরে ভিডিও-অডিও থাকার দাবি রাশেদ খানের

ট্রাম্প ২১১ হ্যারিস ১৫৩ ইলেক্টোরাল ভোটে

ট্রাম্প ২১১ হ্যারিস ১৫৩ ইলেক্টোরাল ভোটে

যুক্তরাষ্ট্রের ৫০টি রাজ্যের মধ্যে ৪০টিরও বেশ রাজ্যে ভোটগ্রহণ শেষ। আগামী এক ঘণ্টার মাঝে আভাস পাওয়া যাবে যে কোন রাজ্যে কে জিততে চলেছেন। তবে, কিছু রাজ্য আছে, যেগুলোর ফলাফল আসতে কিছুটা বেশি সময় লাগবে। এখন পর্যন্ত, হ্যারিস ১৫৩ ইলেক্টোরাল ভোট এবং ট্রাম্প ২১১ পেয়েছে।

ডেমোক্র্যাটিক ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস এবং রিপাবলিকান প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের জন্য লড়াই করছেন।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় আজ রাত ১০টায় আরও তিনটি রাজ্যে ভোট শেষ হবে, যার মধ্যে শেষ গুরুত্বপূর্ণ রাজ্য হল নেভাদা।

মার্কিন মিডিয়ার খবর অনুয়ায়ী এখন পর্যন্ত আলাবামা, আরকানসাস, ফ্লোরিডা, ইন্ডিয়ানা, কেনটাকি, লুইসিয়ানা, মিসিসিপি, মিসৌরি, নর্থ ডাকোটা, ওকলাহোমা, সাউথ ক্যারোলিনা, সাউথ ডাকোটা, টেনেসি, টেক্সাস, ওয়েস্ট ভার্জিনিয়া এবং ওয়াইমিং-এ ট্রাম্প জিতেছেন।

অপর দিকে হ্যারিস এখন পর্যন্ত ডেলাওয়্যার, ইলিনয়, মেরিল্যান্ড, ম্যাসাচুসেটস, নিউ ইয়র্ক, রোড আইল্যান্ড, ভারমন্ট এবং মার্কিন রাজধানী ওয়াশিংটন ডিসিতে জয় পেয়েছেন।
প্রেসিডেন্ট পদে জয়ী হওয়ার ম্যাজিক সংখ্যা হল ২৭০।