শনিবার, নভেম্বর ৭, ২০২৬
 শিরোনাম
আদিবাসী সংস্কৃতিতে বেড়ে ওঠা অ্যাঞ্জেলার ইসলাম গ্রহণের গল্প টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, প্রাণ গেল সেনাসদস্যের এক দিন পরই কমল স্বর্ণের দাম, ভরিতে ছাড় ২৭৪১ টাকা নিখোঁজের দুই দিন পর বাগানের ডোবায় মিলল স্কুলছাত্রীর মরদেহ যুক্তরাষ্ট্রে পঞ্চমবারের মতো সিনেটর হলেন বাংলাদেশের শেখ রহমান ১০০ বছরের ইতিহাসে প্রথম, আলিগড় বিশ্ববিদ্যালয়ে নারী ভিপি নাশরা সংবিধানে ইসলামী মূল্যবোধের প্রতিফলন ঘটানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘ঘুষ-হয়রানি কমলে শ্রমিকদের ৪০ হাজার টাকা বেতন দেওয়া সম্ভব’ ‘তিনি আমার স্ত্রী নন’, এনসিপিতে যোগদানের খবর নিয়ে রনির দাবি এমপি আমির হামজাকে ঘিরে ভিডিও-অডিও থাকার দাবি রাশেদ খানের

কৃষি যান্ত্রিকীকরণ বিষয়ক আঞ্চলিক কর্মশালা রাঙ্গামাটিতে

কৃষি যান্ত্রিকীকরণ বিষয়ক আঞ্চলিক কর্মশালা রাঙ্গামাটিতে

রাঙ্গামাটি জেলায় আজ সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় কৃষি কর্মকর্তাদের নিয়ে ২০২৪-২০২৫ অর্থ বছরের আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

আজ শনিবার বেলা ১১টায় রাঙ্গামাটি জেলা পরিষদের এনেক্স ভবনে আয়োজিত আঞ্চলিক কর্মশালায় প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ উইং) কৃষিবিদ ড. মো. সাহিনুল ইসলাম। 

রাঙ্গামাটিতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ তপন কুমার পালের সভাপতিত্বে এ কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্তি পরিচালক কৃষিবিদ আবু মো. এনায়েত উল্লাহ ও রাঙ্গামাটি কৃষি প্রশিক্ষণ ইনিস্টিটিউট-এর অধ্যক্ষ কৃষিবিদ মো. নাসিম হায়দার। 

এসময় অন্যান্যের মধ্যে সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের পরিচালক মো. সফিউজ্জামান। 

প্রধান অতিথি বলেন, কৃষকরা যদি আধুনিক কৃষি যন্ত্রপাতি ব্যবহার করতে পারেন তাহলে ফলন ভালো হওয়ার পাশাপাশি ফসলের উৎপাদন ব্যায়ও কমে আসবে।
কর্মশালায় রাঙ্গামাটি ও খাগড়াছড়ি জেলার কৃষি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।