শনিবার, নভেম্বর ৭, ২০২৬
 শিরোনাম
আদিবাসী সংস্কৃতিতে বেড়ে ওঠা অ্যাঞ্জেলার ইসলাম গ্রহণের গল্প টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, প্রাণ গেল সেনাসদস্যের এক দিন পরই কমল স্বর্ণের দাম, ভরিতে ছাড় ২৭৪১ টাকা নিখোঁজের দুই দিন পর বাগানের ডোবায় মিলল স্কুলছাত্রীর মরদেহ যুক্তরাষ্ট্রে পঞ্চমবারের মতো সিনেটর হলেন বাংলাদেশের শেখ রহমান ১০০ বছরের ইতিহাসে প্রথম, আলিগড় বিশ্ববিদ্যালয়ে নারী ভিপি নাশরা সংবিধানে ইসলামী মূল্যবোধের প্রতিফলন ঘটানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘ঘুষ-হয়রানি কমলে শ্রমিকদের ৪০ হাজার টাকা বেতন দেওয়া সম্ভব’ ‘তিনি আমার স্ত্রী নন’, এনসিপিতে যোগদানের খবর নিয়ে রনির দাবি এমপি আমির হামজাকে ঘিরে ভিডিও-অডিও থাকার দাবি রাশেদ খানের

শিশুসহ নিহত ৩০ জন ইসরাইলের হামলায়

শিশুসহ নিহত ৩০ জন ইসরাইলের হামলায়

গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা রোববার জানিয়েছে, ফিলিস্তিনি ভূখ-ের উত্তরাঞ্চলে দুটি বাড়িতে ইসরাইলের পৃথক হামলায় ১৩ শিশুসহ ৩০ জন নিহত হয়েছে।

রোববার ভোরে উত্তর গাজার জাবালিয়ায় একটি বাড়িতে প্রথম হামলায় ১৩ শিশুসহ ‘অন্তত ২৫’ জন নিহত ও ৩০ জনেরও বেশি আহত হয়েছে। দেশটির সিভিল ডিফেন্স একথা জানিয়েছে।

৬ অক্টোবর থেকে ইসরাইলি সামরিক বাহিনী হামাস যোদ্ধাদের পুনরায় সংগঠিত হওয়া বন্ধ করার অজুহাতে জাবালিয়াসহ গাজার উত্তরাঞ্চলে বিমান ও স্থল হামলা চালিয়েছে।

গাজা শহরের সাবরা এলাকার ইসরাইলের আরেক হামলায় পাঁচজন নিহত হয়েছে। এ ঘটনায় বেশ কয়েকজন নিখোঁজ রয়েছে।

সংস্থাটি আরো জানায়, ‘অনেক বেসামরিক নাগরিক এখনও ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছে।’

হামাস পরিচালিত অঞ্চলটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, হামাসের হামলার পর ইসরাইলের প্রতিশোধমূলক নির্বিচার হামলায় গাজায় বহু নারী ও শিশুসহ ৪৩,৫৫২ জন প্রাণ হারিয়েছে, যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক।

জাতিসংঘ স্বাস্থ্য মন্ত্রণালয়ের এ পরিসংখ্যানকে নির্ভরযোগ্য বলে মনে করে।