বুধবার, নভেম্বর ৪, ২০২৬
 শিরোনাম
পদ্মা ও যমুনায় দ্বিতীয় সেতু এবং পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা এগিয়ে নিতে বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জীবিত থাকলে সরকারকে শান্তিতে থাকতে দেবেন না বলে মন্তব্য তথ্য উপদেষ্টার শূন্য পাসের শিক্ষাপ্রতিষ্ঠানে কঠোর হচ্ছে শিক্ষা প্রশাসন, জবাবদিহি করতে হবে শিক্ষকদের আইফোন ডুয়ের সরবরাহ সংকট কবে কাটবে, অনিশ্চিত অ্যাপল প্রতিবন্ধী ব্যক্তিদের ভোটাধিকার নিশ্চিত করার আহ্বান হরমুজ প্রণালিতে দুই মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের প্রকৌশলী নজরুলের অনৈতিক প্রশ্রয়ে সরকারি মেগা প্রকল্পে যুবলীগ নেতার দৌরাত্ম্য! ২০২৭ সালে জাতীয় গ্রিডে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ যুক্ত করার লক্ষ্য: প্রধানমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় নতুন মোড়, দীপকে ফের রিমান্ডে নিতে চায় পুলিশ চার দিন গ্যাস সরবরাহ বন্ধের খবর বিভ্রান্তিকর: পেট্রোবাংলা

জনগণের জীবনযাত্রাকে সহজ করতে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার বাণিজ্য উপদেষ্টার

জনগণের জীবনযাত্রাকে সহজ করতে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার বাণিজ্য উপদেষ্টার

নবনিযুক্ত বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেছেন, সামগ্রিকভাবে দেশের জনগণের জীবনযাত্রাকে সহজ করতে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

তিনি আজ সকালে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে একথা বলেন।

মন্ত্রণালয়ের কর্মকর্তাদের উদ্দেশ্যে উপদেষ্টা বলেন, আমি আপনাদের কাছে কোন ম্যাজিক প্রত্যাশা করছি না। আমরা সম্মিলিতভাবে কাজ করবো। আপনারা আমাকে সহযোগী হিসেবে পাবেন। আপনাদের কাজকে আরও কার্যকর করার জন্য ইনসাফের সাথে আমার সক্ষমতা অনুযায়ী চেষ্টা করবো।

বশির উদ্দিন বলেন, মুদ্রাস্ফীতির ফলে আমাদের টাকার অংকে যেটা বেড়েছে, ক্রয় ক্ষমতা সেভাবে বাড়েনি বরং ক্রয় ক্ষমতা কমেছে। এ অবস্থার পরিবর্তন ঘটাতে তিনি কর্মকর্তাদের বেশি কাজ করার আহ্বান জানান।

তিনি বলেন, ‘আমরা যদি ব্যবসা-বাণিজ্য বাড়াতে পারি এবং আমাদের সর্বোচ্চ দক্ষতার প্রয়োগ ঘটাতে পারি তবেই সকলের ভালো করা সম্ভব।’

উল্লেখ্য,  শেখ বশির উদ্দিন গতকাল সন্ধ্যায় রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের কাছে শপথ গ্রহণের মধ্য দিয়ে উপদেষ্টার দায়িত্ব নেন। পরে তাকে বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব দেওয়া হয়। দায়িত্ব পাওয়ার পর আজ ছিল উপদেষ্টা হিসেবে মন্ত্রণালয়ে তার প্রথম কার্যদিবস।