শনিবার, নভেম্বর ৭, ২০২৬
 শিরোনাম
আদিবাসী সংস্কৃতিতে বেড়ে ওঠা অ্যাঞ্জেলার ইসলাম গ্রহণের গল্প টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, প্রাণ গেল সেনাসদস্যের এক দিন পরই কমল স্বর্ণের দাম, ভরিতে ছাড় ২৭৪১ টাকা নিখোঁজের দুই দিন পর বাগানের ডোবায় মিলল স্কুলছাত্রীর মরদেহ যুক্তরাষ্ট্রে পঞ্চমবারের মতো সিনেটর হলেন বাংলাদেশের শেখ রহমান ১০০ বছরের ইতিহাসে প্রথম, আলিগড় বিশ্ববিদ্যালয়ে নারী ভিপি নাশরা সংবিধানে ইসলামী মূল্যবোধের প্রতিফলন ঘটানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘ঘুষ-হয়রানি কমলে শ্রমিকদের ৪০ হাজার টাকা বেতন দেওয়া সম্ভব’ ‘তিনি আমার স্ত্রী নন’, এনসিপিতে যোগদানের খবর নিয়ে রনির দাবি এমপি আমির হামজাকে ঘিরে ভিডিও-অডিও থাকার দাবি রাশেদ খানের

ট্রাম্প সীমান্ত সামলানোর দায়িত্ব টম হোমানকে দিলেন

ট্রাম্প সীমান্ত সামলানোর দায়িত্ব টম হোমানকে দিলেন

নবনির্বাচিত রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরবর্তী প্রশাসনে সীমান্ত সামলানোর দায়িত্ব দিচ্ছেন টম হোমানক।

প্রেসিডেন্ট ট্রাম্প এক বিবৃতিতে বলেছেন, তিনি অভিবাসী বিরোধী কট্রর শাসক হিসেবে বেশ পরিচিত।

ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে রোববার এক পোস্ট বার্তায় বলেছেন, ‘আমি আইসিই’র সাবেক পরিচালক ও সীমান্ত নিয়ন্ত্রণে অত্যন্ত শক্তিশালী অদম্য ব্যক্তি টম হোমানকে আমাদের জাতীয় সীমান্তের দায়িত্ব দিতে পেরে আনন্দিত।’

তিনি আরো বলেন, ‘আমি দীর্ঘ দিন ধরে হোমানকে চিনি। আমাদের সীমান্তে পুলিশিং কার্যক্রম পরিচালনা এবং নিয়ন্ত্রণে তার মতো যোগ্য কেউ নেই।’

এদিকে ‘ওয়াশিংটন পোস্ট’ ও ‘ওয়াল স্ট্রীট জার্নাল’ জানিয়েছে, চীনের কঠোর সমালোচক আরেক কট্ররপন্থী ফ্লোরিডার কংগ্রেসম্যান অবসর প্রাপ্ত সেনা কর্মকর্তা মাইকেল ওয়াল্টজকে গুরুত্বপূর্ণ জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদে নিয়োগ দিয়েছেন ট্রাম্প।